অ্যাডাম আব্বাসকে নিয়ে ‘বিশেষ পরিকল্পনা’ বাফুফের

ক্রীড়া ডেস্ক

খেলা

এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের বাছাইপর্বকে সামনে রেখে যশোরের শামসুল হুদা ফুটবল একাডেমিতে আবাসিক ক্যাম্পে ঘাম ঝরাচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ জাতীয় ফুটবল

2026-08-09T22:26:20+00:00
2026-08-09T22:30:24+00:00
 
  বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬,
৯ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
খেলা
অ্যাডাম আব্বাসকে নিয়ে ‘বিশেষ পরিকল্পনা’ বাফুফের
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: রোববার, ৯ আগস্ট, ২০২৬, ১০:২৬ পিএম  আপডেট: ০৯.০৮.২০২৬ ১০:৩০ পিএম
অ্যাডাম আব্বাসকে নিয়ে ‘বিশেষ পরিকল্পনা’ বাফুফের । ছবি : সময়ের আলো
এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের বাছাইপর্বকে সামনে রেখে যশোরের শামসুল হুদা ফুটবল একাডেমিতে আবাসিক ক্যাম্পে ঘাম ঝরাচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ জাতীয় ফুটবল দল। স্থানীয় প্রতিভার পাশাপাশি প্রবাসী ফুটবলারদের সমন্বয়ে একটি শক্তিশালী স্কোয়াড গড়ে তোলাই লক্ষ্য বাফুফের। এই ক্যাম্পে আলোচনার কেন্দ্রে রয়েছেন সদ্য যোগ দেওয়া প্রবাসী ফরোয়ার্ড অ্যাডাম আব্বাস।

শনিবার (৮ আগস্ট) দুপুরে অনুশীলন শেষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধান কোচ জেরার্ড এমলিন জোন্স এবং দলের নতুন মুখ অ্যাডাম আব্বাস দলের প্রস্তুতি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন।

কোচ জেরার্ড এমলিন জোন্স জানান, আসন্ন প্রতিযোগিতা ছাড়াও অনূর্ধ্ব-১৭ ও অনূর্ধ্ব-২০ পর্যায়ে ভবিষ্যৎ আন্তর্জাতিক আসরের কথা বিবেচনায় রেখেই তরুণদের তৈরি করা হচ্ছে। ইতোমধ্যে দলটি চারটি প্রস্তুতি ম্যাচ খেলেছে, যেখানে কৌশলগত পারফরম্যান্স ও শারীরিক সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

বাংলাদেশের ফুটবলে আলোচিত মুখ এখন অ্যাডাম আব্বাস । ছবি : সংগৃহীত

বাংলাদেশের ফুটবলে আলোচিত মুখ এখন অ্যাডাম আব্বাস । ছবি : সংগৃহীত


অ্যাডাম আব্বাসকে নিয়ে নিজের উচ্ছ্বাস প্রকাশ করে কোচ বলেন, "অ্যাডাম অত্যন্ত পেশাদার, নম্র এবং শেখার মানসিকতাসম্পন্ন একজন ফুটবলার। তাকে একজন দক্ষ খেলোয়াড় ও কার্যকর গোলদাতা হিসেবে গড়ে তুলতে আমাদের বিশেষ পরিকল্পনা রয়েছে। মাঠের পরিস্থিতি যেমনই হোক, আমাদের একমাত্র লক্ষ্য ইতিবাচক ফুটবল খেলে জয় ছিনিয়ে আনা।"

প্রথমবারের মতো লাল-সবুজের প্রতিনিধিত্ব করার অনুভূতি প্রকাশ করতে গিয়ে ১৯ বছর বয়সি অ্যাডাম আব্বাস বলেন, "দেশের প্রতিনিধিত্ব করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত। হামজা চৌধুরী ও ইয়াসিন আরাফাতের মতো ফুটবলারদের জাতীয় দলে পারফর্ম করতে দেখে আমি অনুপ্রাণিত হয়েছি। দলের মধ্যে চমৎকার বোঝাপড়া রয়েছে এবং আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে পরিশ্রম করছি।"


উল্লেখ্য, ১৯ বছর বয়সি ইংলিশ-বাংলাদেশি রাইট উইঙ্গার অ্যাডাম আব্বাসের ইংল্যান্ডের ঐতিহ্যবাহী দুই ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড ও বার্নলির যুব অ্যাকাডেমিতে খেলার অভিজ্ঞতা রয়েছে। প্রয়োজনে তিনি সেন্টার ফরোয়ার্ড হিসেবেও ভূমিকা রাখতে পারেন।

যশোরে আবাসিক ক্যাম্পে অনুশীলনে অ্যাাডাম আব্বাস । ছবি : সময়ের আলো

যশোরে আবাসিক ক্যাম্পে অনুশীলনে অ্যাাডাম আব্বাস । ছবি : সময়ের আলো


আব্বাস ছাড়াও এবারের অনূর্ধ্ব-২০ জাতীয় দলে ইংল্যান্ডপ্রবাসী ৬ ফুট ৪ ইঞ্চি উচ্চতার ডিফেন্ডার জিদান ইউসুফ এবং ইঙ্কিম মানিকসহ মোট পাঁচজন প্রবাসী ফুটবলার অন্তর্ভুক্ত হয়েছেন। বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দলের মূল লক্ষ্য ২০২৭ সালে চীনে অনুষ্ঠেয় অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের মূল পর্বে সরাসরি স্থান করে নেওয়া।

সময়ের আলো/টিকে
  বিষয়:   অ্যাডাম আব্বাস  বিশেষ পরিকল্পনা  বাফুফে  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: