রাজধানীতে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে গলাটিপে হত্যার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক

সারাদেশ

রাজধানীর শাহজাহানপুরের পারিবারিক কলহের জেরে স্বপ্না খাতুন (২৫) নামে এক গৃহবধূকে গলা টিপে হত্যার অভিযোগে স্বামী রুবেল মিয়াকে আটক করেছে

2026-08-09T23:20:52+00:00
2026-08-09T23:28:06+00:00
 
  শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬,
১১ আশ্বিন ১৪৩৩
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
রাজধানীতে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে গলাটিপে হত্যার অভিযোগ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৯ আগস্ট, ২০২৬, ১১:২০ পিএম  আপডেট: ০৯.০৮.২০২৬ ১১:২৮ পিএম
ছবি : সংগৃহীত
রাজধানীর শাহজাহানপুরের পারিবারিক কলহের জেরে স্বপ্না খাতুন (২৫) নামে এক গৃহবধূকে গলা টিপে হত্যার অভিযোগে স্বামী রুবেল মিয়াকে আটক করেছে পুলিশ। 

রোববার (৯ আগস্ট) দুপুর দেড়টার দিকে শাহজাহানপুর গুলবাগের বাসা থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। এরপর ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।

নিহত স্বপ্না খাতুন ময়মনসিংহের ফুলপুর থানার তিলাটিয়া এলাকায় আলকাছ শিপরার। অভিযুক্ত রুবেল মিয়ার বাড়ি ময়মনসিংহ সদর থানার সানকিপাড়া এলাকায়। নিহত স্বপ্না মানুষের বাসায় কাজ করতো। আর রুবেল মাদকাসক্ত ও বেকার ছিল। তাদের ঘরে দুই সন্তান রয়েছে। কিছুদিন আগে দুই সন্তানকে গ্রামের বাড়ি পাঠিয়ে দেয়।


স্থানীয়রা জানান, পারিবরিক কলোহের জেরে শনিবার রাতে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। এরপর তারা ঘুমিয়ে পড়েন। তবে ওই ঘটনার জেরে রোববার সকালে তাদের মধ্যে আবারও কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে স্বামী রুবেল মিয়া ক্ষিপ্ত হয়ে স্ত্রী স্বপ্নার গলা চেপে ধরেন, এতে শ্বাসরোধ হয়ে ঘটনাস্থলেই স্বপ্নার অজ্ঞান হয়ে পড়েন। 

বিষয়টি নিশ্চিত করে শাহজাহানপুর থানার উপ-পরিদর্শক এসআই মো. ওবায়দুল জানান, এ ঘটনায় স্বামী রুবেল মিয়াকে আটক করা হয়েছে। তবে সে নিজেই গলাটিপে ধরার বিষয়টি স্বীকার করেছে। 

সময়ের আলো/আআ
  বিষয়:   রাজধানী  স্ত্রী  হত্যা  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: