পাঁচ বছর পর প্লেব্যাকে আগুন

আনন্দ সময় প্রতিবেদক

আনন্দ সময়

পাঁচ বছর পর সিনেমার গানে ফিরলেন কণ্ঠশিল্পী আগুন। সম্প্রতি মোস্তাফিজুর রহমান বাবুর ‘স্বপ্নের নায়িকা’ সিনেমার টাইটেল গানে কণ্ঠ দিয়েছেন তিনি।

2026-08-10T01:21:44+00:00
2026-08-10T01:21:44+00:00
 
  শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
শনিবার, ৩ অক্টোবর ২০২৬
আনন্দ সময়
পাঁচ বছর পর প্লেব্যাকে আগুন
আনন্দ সময় প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ১:২১ এএম 
সিনেমার গানে ফিরলেন কণ্ঠশিল্পী আগুন। ছবি : সংগৃহীত
পাঁচ বছর পর সিনেমার গানে ফিরলেন কণ্ঠশিল্পী আগুন। সম্প্রতি মোস্তাফিজুর রহমান বাবুর ‘স্বপ্নের নায়িকা’ সিনেমার টাইটেল গানে কণ্ঠ দিয়েছেন তিনি। গানটির কথা লিখেছেন নিশাত তাসনিম ও সরয়ার হোসেন। সুর ও সংগীত করেছেন আনোয়ার শিকদার টিটন। গানটিতে আগুনের সঙ্গে দ্বৈত গেয়েছেন তানজিনা রুমা।

টিটন জানান, আগুন দেশের চলচ্চিত্রের সোনালি দিনের গায়ক। গানটি করার সময়ই তার কথা মাথায় রেখেছিলেন তিনি। পরে সুর-সংগীত সাজানোর পর শিল্পীকে পাঠান, তিনিও পছন্দ করেন। আনন্দ নিয়েই সেরেছেন রেকর্ডিং। এর আগে সবশেষ ২০২১ সালে ‘শত্রু’ সিনেমায় প্লেব্যাক করেছিলেন আগুন। এরপর তাকে আর সিনেমার গানে পাওয়া যায়নি।

কিংবদন্তি সংগীতজ্ঞ ও চলচ্চিত্রকার খান আতাউর রহমানের পুত্র আগুনের আসল নাম খান আসিফুর রহমান। তবে ‘আগুন’ নামেই তিনি শ্রোতামহলে পরিচিত। নব্বই দশকে তার কণ্ঠের বেশ কিছু গান তুমুল জনপ্রিয়তা পায়। বিশেষ করে চলচ্চিত্রের গানে নিজের স্বতন্ত্র অবস্থান তৈরি করেন। সালমান শাহ অভিনীত বহু গানে তার কণ্ঠ ছড়িয়ে গিয়েছিল দেশের আনাচে-কানাচে।


১৯৯৩ সালে মুক্তিপ্রাপ্ত সালমান শাহ ও মৌসুমীর প্রথম সিনেমা ‘কেয়ামত থেকে কেয়ামত’-এর গান দিয়েই প্লেব্যাকে অভিষেক হয় আগুনের। প্রথম সিনেমার গানেই বাজিমাত করেন তিনি। সিনেমার ‘বাবা বলে ছেলে নাম করবে’ এবং ‘এখন তো সময় ভালোবাসার’ গানে কণ্ঠ দিয়েছিলেন তিনি। 

এরপর আগুন গেয়েছেন ‘দোলা’, ‘তুমি আমার’, ‘অন্তরে অন্তরে’, ‘বিক্ষোভ’, ‘দেনমোহর’, ‘আশা ভালোবাসা’, ‘মায়ের অধিকার’, ‘জীবন সংসার’, ‘স্বপ্নের পৃথিবী’, ‘সত্যের মৃত্যু নেই’, ‘এই ঘর এই সংসার’, ‘চাওয়া থেকে পাওয়া’, ‘বিচার হবে’, ‘প্রেম পিয়াসী’, ‘আম্মাজান’, ‘ম্যাডাম ফুলি’, ‘দুই দুয়ারী’, ‘হাছন রাজা’, ‘১ টাকার বউ’, ‘আমার আছে জল’সহ অনেক সিনেমায়।


সময়ের আলো/প্রিন্ট/এমকে
  বিষয়:   প্লেব্যাক  আগুন  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: