সামনে প্রিয় তারকাকে দেখলে সেলফি তুলতে এগিয়ে আসেন অনেকে। ভক্তদের সেই আবদার তারকারাও মেনে নেন হাসিমুখে। কিন্তু এবার অস্বাভাবিক বিব্রত পরিস্থিতির শিকার হয়েছেন ভারতীয় নৃত্যশিল্পী ও অভিনেত্রী নিকিতা রাওয়াল।
সম্প্রতি লালগালিচায় অভিনেত্রীকে দেখে ছুটে আসেন এক মহিলা অনুরাগী। হাসিমুখে ভক্তের সেলফি আবদার মেটান নিকিতা। কিন্তু এরপর যা ঘটল তা বোধহয় স্বপ্নেও কল্পনা করতে পারেননি অভিনেত্রী। শুধু নিকিতাই নন, ওই মহিলা ভক্তের কীর্তিতে তাজ্জব বনে যান সেখানে উপস্থিত সবাই। পাপারাজ্জিদের ক্যামেরাবন্দি সেই মুহূর্ত দাবানলের গতিতে ভাইরাল সামাজিক যোগাযোগমাধ্যমে।
সেই ভক্ত মহিলা সেলফি তুলেই গালে গাল ঠেকিয়ে সৌজন্য বিনিময় করেন নিকিতার সঙ্গে। এরপর আচমকা নিকিতার ঠোঁট কামড়ে ধরেন। অনুরাগীর ঠোঁটঠাসা চুম্বনে কয়েক সেকেণ্ডের জন্য যেন পায়ের নিচ থেকে মাটি সরে যায় নিকিতার। কিছু বুঝে ওঠার আগেই চোখের পলকে ঘটে গেল কত কিছু।
এই ঘটনায় নিকিতা এতটাই হতভম্ব হয়ে যান যে শুধু হাত দিয়ে ঠোঁটটুকু মুছে নেওয়া ছাড়া আর কোনো প্রতিক্রিয়া দিতে পারেননি নিকিতা। এরপর এক নিরাপত্তারক্ষী এসে ওই মহিলা ভক্তকে হাত ধরে সেখান থেকে এক প্রকার টেনে নিয়ে যান।
গত ৮ আগস্ট একটি অনুষ্ঠানে রেড কার্পেটে নিকিতা রাওয়াল প্যাপেদের জন্য পোজ দিচ্ছিলেন। ঠিক সেই সময় এক মহিলা ভক্ত তার কাছে এসে এমন কাণ্ড ঘটিয়ে বসে।
ভাইরাল হওয়া ভিডিওতে স্পষ্ট, প্রথমে ওই মহিলা ভক্ত নিকিতার গালে আলতো চুমু এঁকে দেন। এরপর কাছে টেনে একেবারে ঠোঁটে ঠোঁট। নিকিতা থামানোর চেষ্টা করলেও তিনি আরও জোরে ঠোঁটে কামড় বসান।
কয়েক সেকেণ্ড পর যখন নিকিতা এই অস্বস্তিকর পরিস্থিতি থেকে রেহাই পেলেন তখন ঠোঁটে হাত রেখে যেন হাঁফ ছেড়ে বাঁচলেন। এখানেই শেষ নয়, ফের গালে চুমু খেয়ে রেড কার্পেট ছাড়লেন ওই মহিলা অনুরাগী।
সময়ের আলো/প্রিন্ট/এমকে