পাবনা ক্যাডেট কলেজে শতভাগ পাস, জিপিএ-৫ পেয়েছে ৫২ জনই

‎সুজানগর ও সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি

সারাদেশ

‎২০২৬ সালের পরীক্ষার ফলাফলে অসাধারণ সাফল্য অর্জন করেছে পাবনা ক্যাডেট কলেজ। এ বছর প্রতিষ্ঠানটির ৫২ জন ক্যাডেট পরীক্ষায় অংশ নিয়ে

2026-08-10T15:21:56+00:00
2026-08-10T15:21:56+00:00
 
  সোমবার, ১০ আগস্ট ২০২৬,
২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ১০ আগস্ট ২০২৬
সারাদেশ
পাবনা ক্যাডেট কলেজে শতভাগ পাস, জিপিএ-৫ পেয়েছে ৫২ জনই
‎সুজানগর ও সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ৩:২১ পিএম 
পাবনা ক্যাডেট কলেজ। ছবি : সময়ের আলো
‎২০২৬ সালের পরীক্ষার ফলাফলে অসাধারণ সাফল্য অর্জন করেছে পাবনা ক্যাডেট কলেজ। এ বছর প্রতিষ্ঠানটির ৫২ জন ক্যাডেট পরীক্ষায় অংশ নিয়ে সবাই উত্তীর্ণ হয়েছে। তাদের প্রত্যেকেই পেয়েছে জিপিএ-৫। ফলে প্রতিষ্ঠানটির পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তির হার দুটিই হয়েছে শতভাগ।
‎প্রকাশিত ফলাফলে দেখা গেছে, পাবনা ক্যাডেট কলেজের ৫২ জন পরীক্ষার্থীর মধ্যে কেউ অকৃতকার্য হয়নি। এদের মধ্যে ৫০ জন গোল্ডেন জিপিএ-৫। আর দুজন জিপিএ-৫ অর্জন করায় প্রতিষ্ঠানটির শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে।

‎পাবনা ক্যাডেট কলেজের অধ্যক্ষ কর্নেল মেহেদী হাসান বলেন, এ সাফল্য শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টার ফল। নিয়মিত পাঠদান, কঠোর শৃঙ্খলা, সময়ানুবর্তিতা এবং শিক্ষকদের নিবিড় তত্ত্বাবধানের কারণে ক্যাডেটরা ভালো ফলাফল করতে পেরেছে। এই অর্জনে আমরা আনন্দিত ও গর্বিত।
‎তিনি আরও বলেন, শুধু ভালো ফলাফল নয়, শিক্ষার্থীদের নৈতিকতা, শৃঙ্খলা ও দায়িত্ববোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য। ভবিষ্যতেও শিক্ষার মান আরও উন্নত করতে আমরা কাজ করে যাব।

সময়ের আলো/জোই


  বিষয়:   পাবনা  ক্যাডেট কলেজ  শতভাগ পাস  জিপিএ  সময়ের আলো 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: