হবিগঞ্জে যাত্রীবাহী বাস ও পিকআপ ভ্যানের সংঘর্ষে নিহত ৩

হবিগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

হবিগঞ্জের নবীগঞ্জে যাত্রীবাহী বাস ও সবজিবাহী পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত এবং দুজন গুরুতর আহত হয়েছেন।সোমবার (১০ আগস্ট)

2026-08-10T16:28:37+00:00
2026-08-10T16:30:14+00:00
 
  শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬,
১০ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
হবিগঞ্জে যাত্রীবাহী বাস ও পিকআপ ভ্যানের সংঘর্ষে নিহত ৩
হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ৪:২৮ পিএম  আপডেট: ১০.০৮.২০২৬ ৪:৩০ পিএম
দুর্ঘটনার পর ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। ছবি : সময়ের আলো
হবিগঞ্জের নবীগঞ্জে যাত্রীবাহী বাস ও সবজিবাহী পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত এবং দুজন গুরুতর আহত হয়েছেন।

সোমবার (১০ আগস্ট) সকালে ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার পানিউমদা বড়চর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর ঢাকা-সিলেট মহাসড়কে প্রায় ১ ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সিলেটগামী লাকী পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা সবজিবাহী পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আউশকান্দি বাজারের কাঁচামাল ব্যবসায়ী মুর্শেদ আলম (৩৫) নিহত হন। 

গুরুতর আহত অবস্থায় আরও ৪ জনকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় ইনাতগঞ্জ এলাকার ময়না মিয়া (৪২) এবং ইনাতগঞ্জ দক্ষিণগ্রামের বাসিন্দা কাশেম মিয়া (৫০) মারা যান। এ নিয়ে নিহতের সংখ্যা দাঁড়ায় ৩ জনে। আরও দুজন চিকিৎসাধীন রয়েছেন।

শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ক্ষতিগ্রস্ত বাস ও পিকআপ ভ্যান জব্দ করেছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে পুলিশ।

সময়ের আলো/মহু
  বিষয়:   হবিগঞ্জ  যাত্রীবাহী  বাস  পিকআপ ভ্যান  সংঘর্ষ  নিহত  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: