নদীপথে পাচারকালে সাড়ে তিন লাখ ইয়াবাসহ আটক ২

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

সারাদেশ

কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফে নদীপথে ইয়াবা পাচারকালে ৩ লাখ ৫০ হাজার পিস ইয়াবাসহ দুই পাচারকারীকে আটক করেছে উখিয়া ৬৪ বিজিবি।আরও

2026-08-10T16:40:45+00:00
2026-08-10T16:41:45+00:00
 
  শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬,
১০ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
নদীপথে পাচারকালে সাড়ে তিন লাখ ইয়াবাসহ আটক ২
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ৪:৪০ পিএম  আপডেট: ১০.০৮.২০২৬ ৪:৪১ পিএম
আটক নুরুল বশর ও আবুল ফয়েজ। ছবি : সময়ের আলো
কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফে নদীপথে ইয়াবা পাচারকালে ৩ লাখ ৫০ হাজার পিস ইয়াবাসহ দুই পাচারকারীকে আটক করেছে উখিয়া ৬৪ বিজিবি। 


সোমবার (১০ আগস্ট) ভোররাত সাড়ে ৪টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উখিয়া ব্যাটালিয়নের (৬৪ বিজিবি) অধীনস্থ পালংখালী বিওপির বিশেষ টহল দল বাংলাদেশের অভ্যন্তরে উলুবনিয়া গ্রামের জোড়াকাঠি নামক স্থানে এই অভিযান পরিচালনা করেন। গতিবিধি সন্দেহ হলে টহল দলটি উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের কাটাখালী হাতিমারা গ্রামের নুরুল বশর (২২) ও উলুবনিয়া গ্রামের আবুল ফয়েজ (২৫) কে আটক করেন। পরে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ৩ লাখ ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

ইয়াবা ট্যাবলেটসহ আটক ২ ব্যক্তিকে পরবর্তী আইনি কার্যক্রম পরিচালনার জন্য সংশ্লিষ্ট থানায় সোপর্দ করেছে বলে নিশ্চিত করেছেন উখিয়া ৬৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জহিরুল ইসলাম।

সময়ের আলো/মহু
  বিষয়:   নদীপথ  পাচার  ইয়াবা  আটক  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: