মোরেলগঞ্জে উৎপাদিত দেড় কোটি টাকার সবজি যাচ্ছে দেশের বাজারে

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি

সারাদেশ

বাগেরহাটের মোরেলগঞ্জে বর্ষা মৌসুমে উৎপাদিত প্রায় দেড় কোটি টাকার সবজি যাচ্ছে দেশের বিভিন্ন শহরের বাজারে। ফলন ভালো হওয়ায় কৃষকরা বেশ

2026-08-10T17:11:27+00:00
2026-08-10T17:13:27+00:00
 
  সোমবার, ১০ আগস্ট ২০২৬,
২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ১০ আগস্ট ২০২৬
সারাদেশ
মোরেলগঞ্জে উৎপাদিত দেড় কোটি টাকার সবজি যাচ্ছে দেশের বাজারে
মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ৫:১১ পিএম  আপডেট: ১০.০৮.২০২৬ ৫:১৩ পিএম
ট্রলারযোগে সবজি যাচ্ছে দেশের বিভিন্ন বাজারে। ছবি : সময়ের আলো
বাগেরহাটের মোরেলগঞ্জে বর্ষা মৌসুমে উৎপাদিত প্রায় দেড় কোটি টাকার সবজি যাচ্ছে দেশের বিভিন্ন শহরের বাজারে। ফলন ভালো হওয়ায় কৃষকরা বেশ খুশি। স্থানীয় কৃষকেরা বলছেন, গত বছরের চেয়ে বাজারের চাহিদা বৃদ্ধি পেয়েছে, দামও পাচ্ছেন ভালো। প্রতিমণ সবজিতে বেড়েছে ৩০০ থেকে ৪০০ টাকা। করল্লায় বেড়েছে মণ প্রতি ১ হাজার টাকা।  

সরেজমিনে খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে উৎপাদিত লাখ লাখ টাকার সবজি ট্রলার কিংবা ট্রাকযোগে প্রতিনিয়ত যাচ্ছে রাজধানী ঢাকা, চট্টগ্রাম, বটিয়াঘাটা, মঠবাড়িয়া, পিরোজপুরসহ বিভিন্ন শহরে। মৌসুমের শুরুতেই চাহিদা বৃদ্ধি থাকার কারণে মাঠ থেকে বেপারীরা সবজি কেটে নিয়ে যাচ্ছেন। ইউনিয়নের হরতকীতলা, গুয়াতলা, পিসি বারইখালী থেকে শসা, করলা, চাল কুমড়া, মিষ্টি কুমরাসহ বিভিন্ন সবজি প্রতিদিন স্থানীয় চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন জেলা শহরে রফতানি করছেন কৃষকরা।


গুয়াতলা গ্রামের কৃষক রুহুল আমিন জোমাদ্দার জানান, ২০ বিঘা জমিতে এবার সবজি উৎপাদন করে তিনি বাম্পার ফলন পেয়েছেন। ১০ বছর ধরে তিনি এ সবজি চাষ করে, ব্যায় মিটিয়ে ১০ থেকে ১২ লাখ টাকা আয় করেন। এ বছর সবজির চাহিদা বাজারে দ্বিগুণ ও ভালো দাম থাকায় আশা করছেন ১৬ থেকে ১৭ লাখ টাকা আয় করতে পারবেন।

তিনি আরও জানান, তার ফসলি মাঠে প্রতিনিয়ত ৪ জন শ্রমিক দৈনিক ৫০০ টাকা মজুরিতে কাজ করেন। সার, কীটনাশক, শ্রমিক মজুরিসহ ব্যায় হয় ৩ থেকে ৪ লাখ টাকা।

রুহুল আমিন বলেন, ‘গত বছর যেখানে এক মণ ঝিঙে বিক্রি হয়েছে ৮০০ থেকে ১ হাজার টাকায়, এ বছরে তা বেড়ে ১৬০০ টাকায় বিক্রি হচ্ছে। শসা ১২০০ টাকা, করলা ১৮০০ টাকা, দেশি জাতের চালকুমড়া প্রতিটি ৪০ টাকা এবং হাইব্রিড চালকুমড়া ২০ টাকায় কিনছেন ব্যাপারীরা।

মোরেলগঞ্জ উপজেলা কৃষি অফিসার সাইফুল ইসলাম বলেন, ‘নিশানবাড়িয়া ইউনিয়নের ২ হাজার হেক্টর ফসলি জমিতে কৃষকরা সবজির বাম্পার ফলন ফলিয়েছেন। ৩ মাসে দেড় কোটি টাকার সবজি রফতানি করছেন এ অঞ্চলের কৃষক।’ কৃষি দফতরের মাধ্যমে আধুনিক প্রশিক্ষণের কারণে কৃষকেরা নতুন নতুন ফসল উৎপাদনে সক্ষম হয়েছেন বলে জানান এ কর্মকর্তা।

সময়ের আলো/মহু



  বিষয়:   মোরেলগঞ্জ  বাগেরহাট  সবজি  বাজার  সময়ের আলো 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: