দাউদকান্দিতে পানিতে ডুবে একই পরিবারের ২ শিশুর মৃত্যু

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি

সারাদেশ

কুমিল্লার দাউদকান্দিতে বর্ষার পানিতে ডুবে একই পরিবারের আপন চাচাতো ভাই দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (৯ আগস্ট) সন্ধ্যায় উপজেলার

2026-08-10T18:04:48+00:00
2026-08-10T18:04:48+00:00
 
  রবিবার, ৪ অক্টোবর ২০২৬,
১৯ আশ্বিন ১৪৩৩
রবিবার, ৪ অক্টোবর ২০২৬
সারাদেশ
দাউদকান্দিতে পানিতে ডুবে একই পরিবারের ২ শিশুর মৃত্যু
দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ৬:০৪ পিএম 
প্রতীকী ছবি
কুমিল্লার দাউদকান্দিতে বর্ষার পানিতে ডুবে একই পরিবারের আপন চাচাতো ভাই দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (৯ আগস্ট) সন্ধ্যায় উপজেলার মালীগাঁও ইউনিয়নের তালেরছেও গ্রামের মিয়াজী বাড়িতে এ ঘটনা ঘটেছে।

নিহত আয়ান (২) তালেরছেও গ্রামের ইসমাইল মিয়াজীর ছেলে আদিল (২) একই গ্রামের জাহিদুর রহমানের ছেলে । তারা সম্পর্কে আপন চাচাতো ভাই।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সন্ধ্যার দিকে বাড়ির পাশে বর্ষার পানিতে ডুবে যায় দুই শিশু আয়ান এবং আদিল। পরে স্বজনরা তাদের উদ্ধার করে দ্রুত দাউদকান্দি মালীগাঁও ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মোশাররফ হোসেন পরীক্ষা-নিরীক্ষা শেষে তাদের মৃত ঘোষণা করেন।


একই পরিবারের দুই শিশুর এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকায় পরিবার ও প্রতিবেশীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পরিবেশ।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে দাউদকান্দি মালীগাঁও ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. আল-আমিন মিয়াজী বলেন, সন্ধ্যা পৌনে সাতটার দিকে দুই শিশুকে জরুরি বিভাগে নিয়ে আসা হয়। পরীক্ষা- নিরীক্ষার কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করেন।

দাউদকান্দি মডেল থানার পরিদর্শক (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম বলেন, বিষয়টি শুনেছি। আমরা খোঁজ খবর নিচ্ছি। 

সময়ের আলো/আতা
  বিষয়:   দাউদকান্দি  কুমিল্লা  পানিতে ডুবে মৃত্যু  শিশু মৃত্যু  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: