দুমকিতে দেড় হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ১

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি

সারাদেশ

পটুয়াখালীর দুমকিতে ১৬১০ পিস ইয়াবা ও নগদ ৩৫ হাজার টাকাসহ মোস্তাফিজুর রহমান (৩২) নামে এক যুবকে গ্রেফতার করেছে দুমকি থানা

2026-08-10T18:30:58+00:00
2026-08-10T18:30:58+00:00
 
  শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬,
২৪ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
সারাদেশ
দুমকিতে দেড় হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ১
দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ৬:৩০ পিএম 
দুমকিতে দেড় হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ১
পটুয়াখালীর দুমকিতে ১৬১০ পিস ইয়াবা ও নগদ ৩৫ হাজার টাকাসহ মোস্তাফিজুর রহমান (৩২) নামে এক যুবকে গ্রেফতার করেছে দুমকি থানা পুলিশ।

রোববার (৯ আগস্ট) উপজেলার লেবুখালী টোলপ্লাজা সংলগ্ন পুলিশ চেকপোস্টে তল্লাশিকালে এ ঘটনা ঘটে।

গ্রেফতারকৃত মোস্তাফিজুর রহমান শরীয়তপুর জেলার নড়িয়া থানার কালিকা প্রসাদ গ্রামের মৃত গিয়াস উদ্দিনের ছেলে। 


পুলিশ সূত্রে জানা গেছে, চেকপোস্টে তল্লাশিকালে মোস্তাফিজুর রহমানের গতিবিধি সন্দেহজনক মনে হয়। এসময় এএসআই আবুল বাশার সঙ্গীয় ফোর্সসহ তাকে তল্লাশি করে। তল্লাশিতে ১৬১০ পিস ইয়াবা ট্যাবলেট এবং নগদ ৩৫ হাজার টাকা উদ্ধার করা হয়। 

দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. সেলিম উদ্দিন জানান, আসামির বিরুদ্ধে দুমকি থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

সময়ের আলো/আতা
  বিষয়:   দুমকি  পটুয়াখালী  ইয়াবা  গ্রেফতার  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: