কফিনের বাক্সে শেষ ফেরা ফিরলেন হৃদয়

নাটোর প্রতিনিধি

সারাদেশ

সংসারের সচ্ছলতা ফেরাতে সৌদি আরবে পাড়ি জমান নাটোরের নলডাঙ্গা উপজেলার খাজুরা ইউনিয়নের রবিউল আউয়াল হৃদয়। রোববার (৯ আগস্ট) সৌদি আরবের

2026-08-10T22:27:04+00:00
2026-08-10T22:27:04+00:00
 
  শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬,
১০ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
সৌদি আরবের রিয়াদে অগ্নিকাণ্ড
কফিনের বাক্সে শেষ ফেরা ফিরলেন হৃদয়
নাটোর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ১০:২৭ পিএম 
সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত নাটোর নলডাঙ্গার রবিউল আউয়াল হৃদয়। ছবি : সংগৃহীত
সংসারের সচ্ছলতা ফেরাতে সৌদি আরবে পাড়ি জমান নাটোরের নলডাঙ্গা উপজেলার খাজুরা ইউনিয়নের রবিউল আউয়াল হৃদয়। রোববার (৯ আগস্ট) সৌদি আরবের রিয়াদের একটি সোফা তৈরির কারখানায় কর্মরত অবস্থায় আগুনে পুড়ে তার মৃত্যু হয়।

জানা যায়, ভাগ্য পরিবর্তনে করতে ৩ বছর আগে প্রবাসী বড় ভাইয়ের কাছে সৌদি আরবে যান হৃদয়। রবিউলের ভিসা, পাসপোর্ট থাকলেও ছিল না আকামা। ফলে লুকিয়ে লুকিয়ে সৌদি আরবে কাজ করতেন তিনি। কিছুদিন পর দেশে ফেরার কথা ছিল তার। কিন্তু দেশে ফিরবেন ঠিকই, তবে কফিনে মোড়ানো বাক্সে।

রবিউল আউয়াল হৃদয় মহিষডাঙ্গা এলাকার বাসিন্দা। তার মৃত্যুর খবর পেয়ে কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা। তাদের শোকের ছায়া নেমে এসেছে পুরো এলাকায়।

সৌদিতে অগ্নিকাণ্ডের এই ঘটনায় উপজেলার খাজুরা ইউনিয়নের আরও ২ জন নিহত হয়েছেন। তারা হলেন খাজুরা ইউনিয়নের শামীম হোসেন এবং সাব্বির হোসেন শুভ।


এ বিষয়ে নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল ইমরান খান জানান, ঘটনাটি জানার পরই জেলা প্রশাসনসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি অবগত করা হয়েছে। নিহতদের পরিবারের সদস্যদের বাড়িতে গিয়ে সমাবেদনা জানিয়েছি। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে যতটুকু সার্বিক সহযোগিতা করা যায় তা করা হবে।

অপরদিকে, নলডাঙ্গার তিন প্রবাসীর মৃত্যুতে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা এবং গভীর শোক জানিয়েছেন জাতীয় সংসদের সরকার দলীয় হুইপ এড. রুহুল কুদ্দুস তালুকদার দুলু।

ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে সরকারি এবং ব্যক্তিগতভাবে সহায়তা প্রদানের আশ্বাস দেন তিনি। একই সাথে মরদেহগুলো দ্রুততম সময়ে দেশে ফিরিয়ে আনতে কার্যকর পদক্ষেপ নেয়ারও আশ্বাস দেন রুহুল কুদ্দুস তালুকদার দুলু।

সময়ের আলো/আতা
  বিষয়:   স্বপ্ন  অধরা  সৌদি আরব  অগ্নিকাণ্ড  লাশ  নাটোর  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: