মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সুস্থতা কামনা করলেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের দ্রুত সুস্থতা কামনা করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। এর পাশাপাশি তিনি মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে শুভকামনা জানিয়েছেন।সোমবার (১০

2026-08-11T03:31:43+00:00
2026-08-11T03:31:43+00:00
 
  বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬,
১৬ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
জাতীয়
মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সুস্থতা কামনা করলেন তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ৩:৩১ এএম 
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। সংগৃহীত ছবি
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের দ্রুত সুস্থতা কামনা করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। এর পাশাপাশি তিনি মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে শুভকামনা জানিয়েছেন।

সোমবার (১০ আগস্ট) রাতে প্রধানমন্ত্রীর অফিসিয়াল ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানানো হয়। 

এতে বলা হয়, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিমের দ্রুত সুস্থতা কামনা করে প্রার্থনা ও আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘আমি মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিমের দ্রুত ও পূর্ণ সুস্থতার জন্য প্রার্থনা করছি। আল্লাহ তাকে দীর্ঘস্থায়ী সুস্বাস্থ্য ও শক্তি দান করুন।’


তিনি আরও বলেন, ‘আমাদের দেশের এই বিশেষ বন্ধুর প্রতি বাংলাদেশের জনগণ ও আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি।’ 

সময়ের আলো/জেডি 
  বিষয়:   মালয়েশিয়া  প্রধানমন্ত্রী  সুস্থতা কামনা  তারেক রহমান 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: