ডারউইনের অদৃশ্য চাপে ওয়েদারাল্ড

ক্রীড়া ডেস্ক

খেলা

ডারউইনের মাটিতে ক্রিকেটের বড় মঞ্চে এবার গল্পের কেন্দ্রবিন্দু শহরেরই এক সন্তান। জেক ওয়েদারাল্ড, ডারউইনে জন্ম ও বেড়ে ওঠা প্রথম ক্রিকেটার

2026-08-11T04:35:34+00:00
2026-08-11T04:35:34+00:00
 
  বুধবার, ৭ অক্টোবর ২০২৬,
২২ আশ্বিন ১৪৩৩
বুধবার, ৭ অক্টোবর ২০২৬
খেলা
ডারউইনের অদৃশ্য চাপে ওয়েদারাল্ড
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ৪:৩৫ এএম 
জেক ওয়েদারাল্ড । ছবি : সংগৃহীত
ডারউইনের মাটিতে ক্রিকেটের বড় মঞ্চে এবার গল্পের কেন্দ্রবিন্দু শহরেরই এক সন্তান। জেক ওয়েদারাল্ড, ডারউইনে জন্ম ও বেড়ে ওঠা প্রথম ক্রিকেটার যিনি অস্ট্রেলিয়ার টেস্ট দলে জায়গা পেয়েছেন। অ্যাশেজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর এবার নিজের শহরেই দ্বিতীয় অধ্যায় শুরু করতে যাচ্ছেন ৩১ বছর বয়সি এই ওপেনার। বৃহস্পতিবার বাংলাদেশের বিপক্ষে ডারউইনে টেস্ট খেলতে নামার আগে তাই তাকে ঘিরে স্থানীয়দের আগ্রহও অন্যরকম।

অস্ট্রেলিয়ার টেস্ট ক্রিকেটে অভিষেকের পর ওয়েদারাল্ডের ঘরে ফেরাটা বেশ ‘অদ্ভুত’। মাছ ধরা, ক্লাব ক্রিকেট আর মিচেল স্ট্রিটে বন্ধুদের সঙ্গে সময় কাটানোর স্বাভাবিক জীবন আপাতত সরিয়ে রেখে প্রস্তুতি নিতে হচ্ছে বাংলাদেশের বিপক্ষে টেস্টের জন্য। তবে শহরে ফিরেও পুরোনো অভ্যাস পুরোপুরি ছাড়েননি তিনি।

শনিবার ডারউইনে পৌঁছানোর কয়েক ঘণ্টার মধ্যেই নিজের পুরোনো ক্লাব ডারউইন ক্রিকেট ক্লাবের ম্যাচ দেখতে গিয়েছিলেন ওয়েদারাল্ড। পরদিন ভোরে উইকেটকিপার অ্যালেক্স ক্যারির সঙ্গে টিয়ুই দ্বীপপুঞ্জে গিয়ে ব্যারামুন্ডি মাছও ধরেছেন।

সোমবার অনুশীলনের পর সাংবাদিকদের ওয়েদারাল্ড বলেন, ‘দেশের হয়ে প্রতিনিধিত্ব করা অবশ্যই গর্বের মুহূর্ত। টেরিটোরিয়ানদের সামনে খেলতে পারা এবং এখানে আসার জন্য আমি যে পথ পেরিয়েছি, সেটা জানা সত্যিই দারুণ।’

তবে নিজের শহরে খেলাটা বাড়তি চাপও তৈরি করছে বলে মজা করে জানিয়েছেন তিনি, ‘আমি ভালো না করলে এখানে সম্ভবত আরও বেশি কথা শুনতে হবে।’

স্থানীয় সমর্থকদের মধ্যেও ওয়েদারাল্ডকে ঘিরে চলছে বিশেষ আয়োজন। দুই রেডিও ডিজে স্থানীয়দের মাথায় টাকের ক্যাপ, হাতে ট্যাটুর নকশা ও কানে দুল লাগিয়ে ‘দ্য ওয়েদার্স’ নামে সাজতে উৎসাহিত করছেন। নিজের এমন ‘ডুপ্লিকেট’ দেখে ওয়েদারাল্ডের প্রত্যাশা, ‘আশা করি আপনাদের জন্য কিছু রান করতে পারব।’


অ্যাশেজে ১০ ইনিংসে তার গড় ছিল ২২.৩৩। দলে জায়গা ধরে রাখলেও পারফরম্যান্সে উন্নতি প্রয়োজন। তাই কাউন্টি চ্যাম্পিয়নশিপে লেস্টারশায়ারের হয়ে খেলার সময় ব্যাটিংয়ে কিছু কারিগরি পরিবর্তন এনেছেন তিনি।

‘কিছুটা পরিবর্তন করেছি। আমার সেটআপের দিক থেকে মনে হয় আমি পুরোপুরি ভিন্ন, কিন্তু সবাই বলছে আমি এখনও অনেকটা একই রকম। সেটাই আসলে চেয়েছিলাম। খুব বেশি কিছু বদলাতে চাইনি’- বলেন তিনি।

বাংলাদেশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের ব্যর্থতাকে অবশ্য খুব বেশি গুরুত্ব দিতে চান না ট্রাভিস হেড। ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে বাংলাদেশ মাত্র ৫৪ রানে অলআউট হয়ে ইনিংস ব্যবধানে হারলেও হেড মনে করেন, প্রস্তুতি ম্যাচের ফল দিয়ে বৃহস্পতিবারের টেস্টের চিত্র আঁকা ঠিক হবে না।

‘ক্রিকেট নিষ্ঠুর একটি খেলা। তাই আগামী সময়টায় এবং এই দুই টেস্টে প্রত্যাশাকে নিয়ন্ত্রণে রাখা গুরুত্বপূর্ণ। মাঠের ভেতর-বাইরের সবকিছুর সঙ্গে মানিয়ে নেওয়াই আন্তর্জাতিক ক্রিকেটের অংশ। খেলাটাই সবচেয়ে সহজ, আমাদের চারপাশে যা ঘটে সেগুলো সামলানোই আসল’- বলেন হেড।

ডারউইনের ঘরের ছেলে ওয়েদারাল্ডও জানেন, নিজের শহরে এবার তার প্রতিটি রান আলাদা করে মনে রাখবেন স্থানীয়রা। আর সেই আবেগের মাঝেই বাংলাদেশের বিপক্ষে টেস্টে নিজের জায়গাটাও আরও শক্ত করার লড়াই শুরু হবে তার।

সময়ের আলো/প্রিন্ট/টিকে
  বিষয়:   ডারউইন  অদৃশ্য  চাপ  ওয়েদারাল্ড  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: