গোবিন্দগঞ্জে প্রসূতি সেজে নবজাতক চুরি, আটক ২

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি

সারাদেশ

গাইবান্ধার গোবিন্দগঞ্জে প্রসূতি সেজে অভিনব কায়দায় শিশু চুরি করে পালানোর সময় শিশুসহ হাতেনাতে আটক করা হয়েছে শিশু পাচারচক্রের সদস্য স্বামী-স্ত্রীকে।

2026-08-11T09:26:39+00:00
2026-08-11T09:26:39+00:00
 
  বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬,
১৫ আশ্বিন ১৪৩৩
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
গোবিন্দগঞ্জে প্রসূতি সেজে নবজাতক চুরি, আটক ২
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ৯:২৬ এএম 
গোবিন্দগঞ্জে প্রসূতি সেজে নবজাতক চুরির সময় শিশু পাচারচক্রের সদস্য স্বামী-স্ত্রী আটক। ছবি : সময়ের আলো
গাইবান্ধার গোবিন্দগঞ্জে প্রসূতি সেজে অভিনব কায়দায় শিশু চুরি করে পালানোর সময় শিশুসহ হাতেনাতে আটক করা হয়েছে শিশু পাচারচক্রের সদস্য স্বামী-স্ত্রীকে। সোমবার (১০ আগস্ট) বিকেলে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে।

আটককৃতরা হলেন উপজেলা ফাঁসিতলা গ্রামের মৃত ভোলা মিয়ার পুত্র সিরাজুল ইসলাম ও তার স্ত্রী শেফালী বেগম।পরে তাদেরকে গোবিন্দগঞ্জ থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। 

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তালুককানুপুর ইউনিয়নের সমসপাড়া গ্রামের জাহিদুল ইসলামের স্ত্রী রুপালী বেগম পুত্র সন্তান প্রসব করেন। প্রসবের পর শিশুকে কোলে নিয়ে তার দাদী জয়গুন বেওয়া পায়চারী করছিলেন। এসময় শেফালী নবজাতককে কোলে নেয়া ইচ্ছে পোষণ করলে দাদী শিশুকে তার কোলে দেন।

ঘটনাক্রমে, দীর্ঘ সময় শেফালীর কাছে থাকায় জয়গুন বেওয়া নবজাতককে তার কোলে রেখেই ডাক্তার কাছে যান। সুযোগ বুঝে শেফালী বেগম ও তার স্বামী ওই নবজাতককে নিয়ে পালানোর উদ্দেশ্যে হাসপাতাল প্রসূতি বিভাগের দোতলা থেকে নীচে নেমে আসে। ফিরে এসে জয়গুন বেওয়া নবজাতক ও ওই নারীকে না পেয়ে তিনি চিৎকার শুরু করেন।


খোঁজাখুঁজির এক পর্যায়ে নবজাতক নিয়ে পলায়নরত নারীসহ আরও অন্তত ৩ জনকে দেখতে পান তারা। এসময় কর্তব্যরত নিরাপত্তা কর্মীদের সহায়তায় শেফালী ও তার স্বামী সিরাজুলকে আটক করতে সক্ষম হন তারা। যদিও চক্রের অন্যান্য সদস্যরা পালিয়ে যেতে সক্ষম হন। পরে পুলিশ সোপর্দ করা হয় তাদের।

আটককৃতরা শিশুপাচারকারী চক্রের সদস্য। এ ব্যাপারে আটক ওই স্বামী-স্ত্রীর বিরুদ্ধে গোবিন্দগঞ্জ মামলা দায়েরের উদ্দেশ্যে এজাহার দাখিল করা হয়েছে বলেও জানা গেছে।

নবজাতক শিশুর মা রুপালি বেগম জানান, আল্লাহ সহায় ছিলেন এ জন্য আমার সন্তানকে ফিরে পেয়েছি।

এ ব্যাপারে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) স্বপন কুমার সরকারে আটকের কথা স্বীকার করে জানান, আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সময়ের আলো/আতা
  বিষয়:   গোবিন্দগঞ্জ  প্রসূতি  নবজাতক চুরি  আটক  গাইবান্ধা  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: