ভারতে শর্তসাপেক্ষে বিয়ে করলেই ৫ লাখ টাকা দেবে সরকার

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

বর্ণপ্রথা ও সামাজিক বৈষম্য দূর করতে আন্তঃজাতীয় (ভিন্নজাতীয়) বিয়েতে ৫ লাখ টাকা আর্থিক সহায়তার সুযোগ দিচ্ছে ভারত সরকার। সামাজিক ন্যায়বিচার

2026-08-11T10:40:05+00:00
2026-08-11T10:57:09+00:00
 
  রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬,
১২ আশ্বিন ১৪৩৩
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক
ভারতে শর্তসাপেক্ষে বিয়ে করলেই ৫ লাখ টাকা দেবে সরকার
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ১০:৪০ এএম  আপডেট: ১১.০৮.২০২৬ ১০:৫৭ এএম
বিয়ে। ছবি : প্রতীকী
বর্ণপ্রথা ও সামাজিক বৈষম্য দূর করতে আন্তঃজাতীয় (ভিন্নজাতীয়) বিয়েতে ৫ লাখ টাকা আর্থিক সহায়তার সুযোগ দিচ্ছে ভারত সরকার। সামাজিক ন্যায়বিচার ও ক্ষমতায়ন মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত ‘আম্বেদকর সোশ্যাল ইন্টিগ্রেশন স্কিমের’ আওতায় এই অর্থসহায়তা দেওয়া হচ্ছে। 

আগে অনুদানের পরিমাণ আড়াই লাখ টাকা থাকলেও, পরবর্তী সময়ে তা বাড়িয়ে ৫ লাখ টাকা করা হয়েছে। অনুদানের একটি অংশ সরাসরি নবদম্পতির যৌথ ব্যাংক অ্যাকাউন্টে জমা দেওয়া হয় এবং অবশিষ্ট অংশ ফিক্সড ডিপোজিট  হিসেবে দেওয়া হয়।


প্রকল্পটির সুবিধা পেতে আবেদনকারীদের কিছু শর্ত মানতে হবে। প্রথমত, স্বামী বা স্ত্রীর যেকোনও একজনকে অবশ্যই সরকার স্বীকৃত সংরক্ষিত বা অনগ্রসর সম্প্রদায়ের অন্তর্ভুক্ত হতে হবে এবং অন্যজনকে হতে হবে সাধারণ বা অ-সংরক্ষিত শ্রেণির।

দ্বিতীয়ত, শুধু সামাজিক বা ধর্মীয় রীতি মেনে বিয়ে করলেই হবে না, বিয়েটি ‘হিন্দু ম্যারেজ অ্যাক্ট ১৯৫৫’ অথবা ‘স্পেশাল ম্যারেজ অ্যাক্টের’ অধীনে আনুষ্ঠানিকভাবে নিবন্ধিত হতে হবে। এছাড়া, এই আর্থিক সুবিধা শুধু প্রথম বিয়ের ক্ষেত্রেই প্রযোজ্য হবে। অর্থাৎ, স্বামী ও স্ত্রী উভয়ের জন্যই এটি প্রথম বিয়ে হতে হবে। বিয়ের এক বছরের মধ্যে প্রয়োজনীয় সব কাগজপত্রসহ আবেদনপ্রক্রিয়া সম্পন্ন করা বাধ্যতামূলক। নির্ধারিত সময় পার হয়ে গেলে আবেদন গ্রহণ করা হবে না।

সময়ের আলো/মহু

  বিষয়:   ভারত  শর্ত  বিয়ে  টাকা  সরকার  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: