মারা গেছেন কানাডিয়ান অভিনেত্রী টেডি মুর

আনন্দ সময় ডেস্ক

আনন্দ সময়

মারা গেছেন জনপ্রিয় কানাডিয়ান অভিনেত্রী টেডি মুর। বিখ্যাত ক্রিসমাস কমেডি চলচ্চিত্র ‘এ ক্রিসমাস স্টোরি’র মিস শিল্ডস চরিত্রে অভিনয় করে সাড়া

2026-08-11T12:03:42+00:00
2026-08-11T12:04:22+00:00
 
  শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
শনিবার, ৩ অক্টোবর ২০২৬
আনন্দ সময়
মারা গেছেন কানাডিয়ান অভিনেত্রী টেডি মুর
আনন্দ সময় ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ১২:০৩ পিএম  আপডেট: ১১.০৮.২০২৬ ১২:০৪ পিএম
টেডি মুর। ছবি : সংগৃহীত
মারা গেছেন জনপ্রিয় কানাডিয়ান অভিনেত্রী টেডি মুর। বিখ্যাত ক্রিসমাস কমেডি চলচ্চিত্র ‘এ ক্রিসমাস স্টোরি’র মিস শিল্ডস চরিত্রে অভিনয় করে সাড়া ফেলে দিয়েছিলেন তিনি। গত ৫ আগস্ট কানাডার অন্টারিওর হান্টসভিলে মারা গেছেন এই অভিনেত্রী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর।

টেডি মুরের মৃত্যুর খবর প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম টিএমজেড। তবে, মৃত্যুর এক সপ্তাহ পেরিয়ে গেলেও তার মৃত্যুর কারণ এখনো প্রকাশ করা হয়নি।


অভিনয়ের পাশাপাশি টেডি মুর কাজ করেছেন স্ক্রিপ্ট সম্পাদনা ও অভিনয় প্রশিক্ষণের ক্ষেত্রেও। অভিনয়জীবনের শুরুতে ক্রিস্টোফার ওয়াকেনের সঙ্গে “এ মিডসামার নাইট’স ড্রিঙ্ক” নাটকে অভিনয় করেন তিনি। তবে, বড় পর্দায় তার সবচেয়ে স্মরণীয় কাজগুলোর একটি ১৯৮৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘এ ক্রিসমাস স্টোরি’। সিনেমাটিতে মিস শিল্ডস নামে কঠোর শিক্ষিকার চরিত্রে অভিনয় করেন তিনি। পিটার বিলিংসলির অভিনীত ৯ বছর বয়সী রালফি পারকারের শিক্ষিকা হিসেবে তার অভিনয় দর্শকদের মধ্যে আলাদা পরিচিতি তৈরি করে।

দীর্ঘ ক্যারিয়ারে বিভিন্ন মাধ্যমে কাজ করে কানাডীয় অভিনয়জগতে নিজের অবস্থান তৈরি করেছিলেন টেডি মুর। বিভিন্ন চলচ্চিত্র ও টেলিভিশন প্রযোজনায় কাজ করেছেন তিনি। তার অভিনীত সিনেমার মধ্যে রয়েছে ‘সেকেন্ড উইন্ড’, ‘মার্ডার বাই ডিক্রি’, ‘ওভারনাইট’ এবং ‘ডাউন দ্য রোড এগেইন’। টেলিভিশনেও বেশ কিছু উল্লেখযোগ্য চরিত্রে দেখা গেছে তাকে। ‘মিসেলটো ওভার ম্যানহাটনের’ পাশাপাশি মিনি সিরিজ ‘দ্য কেনেডিসেও’ অভিনয় করেছেন তিনি।

অভিনয়ের বাইরেও শিল্পীদের প্রশিক্ষণ ও চিত্রনাট্য সম্পাদনার সঙ্গে যুক্ত ছিলেন টেডি মুর। 

সময়ের আলো/মহু
  বিষয়:   মৃত্যু  কানাডিয়ান  অভিনেত্রী  টেডি মুর  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: