মির্জা ফখরুল রাষ্ট্রপতি হলে, কে হবেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব?

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হতে যাচ্ছেন বিএনপির মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন (এলজিআরডি) ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এটা

2026-08-11T12:49:36+00:00
2026-08-11T12:58:13+00:00
 
  মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬,
২৭ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
রাজনীতি
মন্ত্রিসভায় সম্ভাব্য রদবদল
মির্জা ফখরুল রাষ্ট্রপতি হলে, কে হবেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব?
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ১২:৪৯ পিএম  আপডেট: ১১.০৮.২০২৬ ১২:৫৮ পিএম
মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি : সংগৃহীত
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হতে যাচ্ছেন বিএনপির মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন (এলজিআরডি) ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এটা অনেকটাই নিশ্চিত। কিন্তু তিনি রাষ্ট্রপতি হলে, কে হবেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব?

মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি পদে বিএনপির চূড়ান্ত প্রার্থী হলে, তাকে দল ও সংসদ সদস্য পদ ছাড়তে হবে। তাই বিএনপির মহাসচিব পদে কে আসছেন, তা নিয়েও শুরু হয়েছে জল্পনা। দলটির নির্ভরযোগ্য সূত্রমতে, দলের জাতীয় কাউন্সিলের আগ পর্যন্ত স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ কিংবা জ্যেষ্ঠ যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীকে ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব দেওয়া হতে পারে।


মন্ত্রিসভায় সম্ভাব্য রদবদল কিংবা দফতর পুনর্বণ্টন নিয়ে বিএনপি এবং সরকারের অভ্যন্তরে ইতোমধ্যেই শুরু হয়েছে নানা সমীকরণ। এসব সমীকরণ মিলিয়ে দেখলে যে চিত্র দাঁড়ায় সেটি হলো, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্বে আসতে পারেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বিকল্প হিসেবে বর্তমান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম পুরো মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন বলেও শোনা যাচ্ছে। সূত্রমতে, সরকার গঠনের শুরুতেই স্থানীয় সরকার মন্ত্রী হওয়ার আগ্রহ প্রকাশ করেছিলেন সালাহউদ্দিন আহমদ।

সূত্র জানায়, সালাহউদ্দিন আহমদ স্থানীয় সরকার মন্ত্রণালয়ে গেলে সেক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন বর্তমান পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। নতুন স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নামও শোনা যাচ্ছে। শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি স্বরাষ্ট্রে গেলে, পানিসম্পদ মন্ত্রণালয়ে আসতে পারেন আরেকটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের মন্ত্রী। টেকনোক্র্যাট কোটায় ওই গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে দেখা যেতে পারে রুহুল কবির রিজভীকে। 

এদিকে, নতুন করে ২-৩ জনের মন্ত্রিসভায় যুক্ত হওয়ার সম্ভাবনার কথাও শোনা যাচ্ছে। তবে, দফতর পুনর্বণ্টন এবং মন্ত্রিসভায় নতুন মুখ যুক্ত হওয়ার এই আলোচনা এখনো সম্ভাব্য। বিষয়টি নির্ভর করছে প্রধানমন্ত্রী তারেক রহমানের সিদ্ধান্তের ওপর।

সময়ের আলো/মহু


  বিষয়:   মির্জা ফখরুল  রাষ্ট্রপতি  বিএনপি  ভারপ্রাপ্ত মহাসচিব  মন্ত্রিসভা  রদবদল  সময়ের আলো 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: