বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেল বিএসএফ

নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি

সারাদেশ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী সীমান্ত থেকে আজিবর রহমান (২৩) নামের এক যুবককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। সোমবার (১০

2026-08-11T15:11:28+00:00
2026-08-11T15:11:28+00:00
 
  শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬,
১১ আশ্বিন ১৪৩৩
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেল বিএসএফ
নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ৩:১১ পিএম 
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী সীমান্ত। ছবি : সময়ের আলো
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী সীমান্ত থেকে আজিবর রহমান (২৩) নামের এক যুবককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। সোমবার (১০ আগস্ট) দিবাগত রাতে শিলখুড়ি ইউনিয়নের কাজিয়ার চরের দোনালার মাথা সংলগ্ন সীমান্ত এলাকা থেকে বিএসএফ তাকে আটক করে। 

কুড়িগ্রাম ব্যাটালিয়ন ২২ বিজিবি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। আজিবর রহমান শিলখুড়ি ইউনিয়নের উত্তর ধলডাঙ্গার কাজিয়ার চর এলাকার নুরুল ওরফে বিনা মিয়ার ছেলে।


স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার মধ্যরাতে কয়েকজন সীমানা পিলার ৯৮৮ এর নিকটবর্তী ভারতীয় ভূখণ্ডে প্রবেশের চেষ্টা করে। এসময় তারা বিএসএফের সামনে পড়ে। অন্যরা পালিয়ে আসতে সক্ষম হলেও আজিবর পালাতে গিয়ে বিএসএফের হাতে ধরা পড়ে। 

কুড়িগ্রাম ব্যাটালিয়ন ২২ বিজিবি অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ মাহবুব-উল-হক বলেন, বাংলাদেশের এক নাগরিক ভারতীয় ভূখণ্ডে প্রবেশের চেষ্টা করলে বিএসএফ সেখানে তাকে আটক করে। আটক বাংলাদেশী নাগরিক আজিবর রহমানকে ফিরিয়ে আনতে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান তিনি। 

সময়ের আলো/আতা
  বিষয়:   বাংলাদেশ  বিএসএফ  ভারত  বিএসএফ  সময়ের আলো  নাগেশ্বরী  কুড়িগ্রাম 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: