জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের অভিযোগ নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে

কুষ্টিয়া প্রতিনিধি

সারাদেশ

কুষ্টিয়ায় শহিদ আবরার ফাহাদ স্টেডিয়ামের সামনে নির্মিত জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে। সোমবার (১০ আগস্ট) দিবাগত

2026-08-11T15:49:59+00:00
2026-08-11T18:07:31+00:00
 
  শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
শনিবার, ৩ অক্টোবর ২০২৬
সারাদেশ
জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের অভিযোগ নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে
কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ৩:৪৯ পিএম  আপডেট: ১১.০৮.২০২৬ ৬:০৭ পিএম
কুষ্টিয়ায় জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ। ছবি : সংগৃহীত
কুষ্টিয়ায় শহিদ আবরার ফাহাদ স্টেডিয়ামের সামনে নির্মিত জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে। সোমবার (১০ আগস্ট) দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

এ সংক্রান্ত একটি ভিডিও ক্লিপ মঙ্গলবার দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ওই ভিডিওতে স্লোগান দিতে শোনা যায়, ‘ভয় করি না বুলেট বোমা, শেখ হাসিনা আসবে—বাংলাদেশ হাসবে’, ‘আমার সোনার বাংলায় রাজাকারের ঠাঁই নাই, জয় বাংলা—জয় বঙ্গবন্ধু’।

ভিডিওতে আরও বলতে শোনা যায়, ষড়যন্ত্র করে জঙ্গিবাদীরা আমার নেত্রীকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে, বাংলাদেশ থেকে যেতে বাধ্য করেছে। আমরা এই জুলাই মানিনা, কখনও মানবো না। শেখ হাসিনার বাংলাদেশ, আমরা শেখ হাসিনাকে ডিসেম্বরে ইনশাল্লাহ ওয়েলকাম করে নিয়ে আসবো।


বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা আলমাস হোসেন জানান, এটি পরিকল্পিত ঘটনা। এমন ঘটনা যে ঘটবে তা আগেই তারা জানতে পেরেছিলেন। বিষয়টি তারা পুলিশকেও জানিয়েছিলেন।

মঙ্গলবার দুপুরে কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার সরকার, কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বরসহ পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় তারা জড়িতদের দ্রুত গ্রেফতারের আশ্বাস দেন।

সময়ের আলো/আতা
  বিষয়:   জুলাই স্মৃতিস্তম্ভ  অগ্নিসংযোগ  অভিযোগ  ছাত্রলীগ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: