রাখাইনে রাতভর থেমে থেমে গোলাগুলি

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

সারাদেশ

কক্সবাজার সীমান্ত উপজেলা টেকনাফে ওপারে মিয়ানমারের রাখাইন রাজ্যের চিংড়িঘের সংলগ্ন এলাকায় থেমে থেমে রাতভর গোলাগুলির ঘটনা ঘটেছে। সোমবার (১০ আগস্ট)

2026-08-11T16:54:39+00:00
2026-08-11T16:54:39+00:00
 
  বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬,
১৫ আশ্বিন ১৪৩৩
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
রাখাইনে রাতভর থেমে থেমে গোলাগুলি
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ৪:৫৪ পিএম 
সংগৃহীত ছবি
কক্সবাজার সীমান্ত উপজেলা টেকনাফে ওপারে মিয়ানমারের রাখাইন রাজ্যের চিংড়িঘের সংলগ্ন এলাকায় থেমে থেমে রাতভর গোলাগুলির ঘটনা ঘটেছে। সোমবার (১০ আগস্ট) রাত থেকে ভোর পর্যন্ত টেকনাফের হ্নীলা সীমান্তের ওপারে নাপপুরা ও কড়ের দ্বীপ এলাকায় থেমে থেমে গোলাগুলির শব্দ শোনা যায়।

গোলাগুলি কোন পক্ষের মধ্যে হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। ওই এলাকায় রোহিঙ্গাদের কয়েকটি সশস্ত্র সংগঠনের পাশাপাশি মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির উপস্থিতি রয়েছে।

হ্নীলার বাসিন্দা শামসুল আলম শারেক বলেন, সোমবার রাত আনুমানিক ১১টা থেকে ভোররাত পর্যন্ত থেমে থেমে গোলাগুলির বিকট শব্দ শোনা গেছে। মিয়ানমারের রাখাইন সীমান্তের মাছের ঘের এলাকা থেকে এসব শব্দ হ্নীলার এপারে আসছিল। এমন ঘটনায় আমরা আতঙ্কিত হয়ে পড়ি। পরে খোঁজ নিয়ে জানতে পারি, গোলাগুলির ঘটনা মিয়ানমার সীমান্তের ভেতরে ঘটেছে।


স্থানীয় আরেক বাসিন্দা কামাল হোসেন বলেন, মিয়ানমারের রাখাইন সীমান্তের নাপপুরা ও কড়ের দ্বীপসংলগ্ন মাছের ঘের এলাকায় প্রচুর গোলাগুলির শব্দ শোনা গেছে।

উখিয়া ব্যাটালিয়ন ৬৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল জহিরুল ইসলাম বলেন, মিয়ানমার সীমান্তের অভ্যন্তরে দুইটি গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এটি ডাকাত দলের মধ্যে সংঘর্ষ হতে পারে, আবার আরাকান আর্মির সঙ্গে ডাকাত দলের গোলাগুলিও হতে পারে। বিষয়টি আমরা নিশ্চিতভাবে বলতে পারছি না।

সময়ের আলো/আতা
  বিষয়:   মিয়ানমার  টেকনাফ  রাখাইন  গোলাগুলি  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: