নব্বই দশকের গল্পে লাবণ্য

আনন্দ সময় প্রতিবেদক

আনন্দ সময়

ধীরে ধীরে নিজেকে একজন সম্ভাবনাময়ী অভিনেত্রী হিসেবে গড়ে তুলেছেন লাবণ্য চৌধুরী। সময়ের সঙ্গে সঙ্গে তার অভিনয়ের পরিধি যেমন বেড়েছে, তেমনি

2026-08-12T04:50:59+00:00
2026-08-12T04:50:59+00:00
 
  বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬,
১৬ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
আনন্দ সময়
নব্বই দশকের গল্পে লাবণ্য
আনন্দ সময় প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ৪:৫০ এএম 
লাবণ্য চৌধুরী। সংগৃহীত ছবি
ধীরে ধীরে নিজেকে একজন সম্ভাবনাময়ী অভিনেত্রী হিসেবে গড়ে তুলেছেন লাবণ্য চৌধুরী। সময়ের সঙ্গে সঙ্গে তার অভিনয়ের পরিধি যেমন বেড়েছে, তেমনি বেড়েছে চরিত্রের গভীরতাও। নাটকের পাশাপাশি অভিনয় করছেন চলচ্চিত্রেও। তানিম নূরের ‘বনলতা এক্সপ্রেস’-এ রুবি চরিত্রে অভিনয় আলোচনায় আসেন তিনি। এবার তাকে দেখা যাবে নব্বই দশকের গল্প নিয়ে নির্মিত একটি ওয়েব ফিল্মে। 

রোমান্টিক কমেডি ঘরানার ‘মিশন ডিডিএলজে : ধ্রব দিয়াস লাভ জার্নি’ ফিল্মটি নির্মাণ করেছেন আসিফ জাহাঙ্গীর অর্ক। এর প্রধান একটি চরিত্রে অভিনয় করেছেন লাবণ্য। এতে তার সঙ্গে জুটি বেঁধেছেন সাদ সালমি নাওভি। দুজনের একসঙ্গে প্রথম কাজ এটি। 

ফিল্মটিতে নব্বই দশকের প্রেম, সেই সময়ের আবেগ আর ভালোবাসার সরল গল্প আধুনিক আবহে তুলে ধরা হয়েছে ‘মিশন ডিডিএলজে’তে। ঢাকা ও মানিকগঞ্জের বিভিন্ন মনোরম গ্রামীণ লোকেশনে হয়েছে এর দৃশ্য ধারণ। এতে আরও অভিনয় করেছেন মাসুদ মহিউদ্দিন, স্বপ্না শেখ, শারমিন সুলতানা শর্মী, সাদিয়া ইসলাম জুঁই, আরমান মাহমুদ ও শওকত শোভন।

‘মিশন ডিডিএলজে’ নামটির মধ্যেও রয়েছে একটি বিশেষ ‘হিডেন স্টোরি’। তবে সেই গল্পের রহস্য কী, তা এখনই প্রকাশ করতে চান না নির্মাতা। পুরো বিষয়টি জানতে দর্শকদের ওয়েব ফিল্মটি দেখতে হবে বলে জানিয়েছেন তিনি। তবে প্রথম পোস্টার প্রকাশের মাধ্যমে দুজনের উপস্থিতি ইতিমধ্যে দর্শকদের কৌতূহলী করে তুলেছে। 

নির্মাতা বলেন, নব্বই দশকের প্রেমের আবেগকে আধুনিক নির্মাণশৈলীতে উপস্থাপনের কারণে গল্পটি দর্শকদের আলাদা আনন্দ দেবে বলে আশা করছি। ওয়েব ফিল্মটির নির্বাহী প্রযোজক আশেক হোসেন তন্ময় জানিয়েছেন, ফিল্মটির শুটিং শেষে ইতিমধ্যে পোস্ট প্রোডাকশনের কাজও সম্পন্ন হয়েছে। সবকিছু ঠিক থাকলে সেপ্টেম্বরের শেষ দিকে আইস্ক্রিনে মুক্তি পাবে ওয়েব ফিল্মটি।


প্রসঙ্গত, এই সময়ে পরিচিতি পেলেও লাবণ্যর অভিনয় শুরু প্রথম শ্রেণিতে পড়ার সময় একটি খাদ্যপণ্যের বিজ্ঞাপন দিয়ে। এরপর অনেক আলোচিত বিজ্ঞাপনচিত্রে মডেল হয়েছেন। তারপর অনেক নাটকে কাজ করেছেন। সম্প্রতি হইচইয়ে মুক্তি পাওয়া ‘হেডলাইন’ ওয়েব সিনেমায় দেখা গেছে তাকে।

সময়ের আলো/প্রিন্ট/জেডি 
  বিষয়:   নব্বই দশক  গল্প  লাবণ্য 


Advertisement
Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: