দিনাজপুরে ৩২ লাখ টাকার কষ্টিপাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর

সারাদেশ

দিনাজপুর ৪২ বিজিবি ব্যাটালিয়নের বিশেষ অভিযানে ৩২ লাখ ১৫ হাজার টাকা মূল্যের দুষ্প্রাপ্য কষ্টিপাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার করা হয়েছে। এসময় মো.পারভেজ

2026-08-12T10:23:26+00:00
2026-08-12T10:23:26+00:00
 
  বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬,
১৬ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
সারাদেশ
দিনাজপুরে ৩২ লাখ টাকার কষ্টিপাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার
নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর
প্রকাশ: বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ১০:২৩ এএম 
ছবি : সময়ের আলো
দিনাজপুর ৪২ বিজিবি ব্যাটালিয়নের বিশেষ অভিযানে ৩২ লাখ ১৫ হাজার টাকা মূল্যের দুষ্প্রাপ্য কষ্টিপাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার করা হয়েছে। এসময় মো.পারভেজ মন্ডল (৩৮) নামে ১ জনকে আটক করেছে বিজিবি।

মঙ্গলবার (১১ আগস্ট) রাত ২টা ৩০ মিনিটে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসানের নেতৃত্বে বিজিবি, ম্যাজিস্ট্রেট, র‌্যাব ও দিনাজপুর সদর থানা পুলিশের একটি যৌথ দল দিনাজপুর শহরের চাতরাপাড়া নামক এলাকায় একটি বাড়িতে বিশেষ অভিযান পরিচালনা করে। 

অভিযানকালে ১ জনকে আটক করা হয় এবং তার কাছ থেকে ৩২ কেজি ১৫০ গ্রাম ওজনের দুষ্প্রাপ্য কষ্টিপাথরের ১টি বিষ্ণুমূর্তি উদ্ধার করা হয়। আটককৃত মো.পারভেজ মন্ডল দিনাজপুর শহরের চাতরাপাড়া এলাকার এলাকার মৃত লবানা মন্ডলের ছেলে।

প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরীক্ষা-নিরীক্ষা শেষে উদ্ধারকৃত প্রত্নবস্তুগুলোকে প্রত্নতাত্ত্বিকভাবে গুরুত্বপূর্ণ বলে নিশ্চিত করেছেন। ১৯৬৮ সালের (১৯৭৬ সালে সংশোধিত) ‘পুরাকীর্তি সংরক্ষণ আইন’ অনুযায়ী এ ধরনের প্রত্নসম্পদ সংরক্ষণের দায়িত্ব সরকারের পক্ষে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের ওপর ন্যস্ত।


বিজিবি জানিয়েছে, উদ্ধারকৃত কষ্টিপাথরের বিষ্ণুমূর্তির মোট সিজার মূল্য ৩২ লক্ষ ১৫ হাজার টাকা। তবে প্রত্নতাত্ত্বিক গুরুত্ব বিবেচনায় এসব নিদর্শনের প্রকৃত মূল্য অপরিমেয়।

আটককৃতকে কষ্টিপাথরের বিষ্ণুমূর্তিসহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দিনাজপুর কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।

দিনাজপুর ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান বলেন, ‘দেশের প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য রক্ষা এবং প্রত্নসম্পদ পাচার প্রতিরোধে বিজিবি ভবিষ্যতেও গোয়েন্দা তথ্যভিত্তিক অভিযান অব্যাহত রাখবে। পাশাপাশি মাদক, মানবপাচার, অস্ত্র ও অন্যান্য আন্তঃসীমান্ত অপরাধ দমনেও বিজিবি সর্বদা দৃঢ়প্রতিজ্ঞ।’

সময়ের আলো/এসএকে
  বিষয়:   দিনাজপুর  লাখ টাকা  কষ্টিপাথর  বিষ্ণুমূর্তি  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: