সিলেটে স্বামী-স্ত্রীসহ ৩ জনের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সারাদেশ

সিলেট নগরীর রায়নগর আবাসিক এলাকার একটি বাসা থেকে স্থানীয় আওয়ামী লীগ নেতাসহ ৩ জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।বুধবার (১২ আগস্ট)

2026-08-12T13:20:14+00:00
2026-08-12T13:48:02+00:00
 
  বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬,
১৫ আশ্বিন ১৪৩৩
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
সিলেটে স্বামী-স্ত্রীসহ ৩ জনের মরদেহ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক, সিলেট
প্রকাশ: বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ১:২০ পিএম  আপডেট: ১২.০৮.২০২৬ ১:৪৮ পিএম
ছবি : সময়ের আলো
সিলেট নগরীর রায়নগর আবাসিক এলাকার একটি বাসা থেকে স্থানীয় আওয়ামী লীগ নেতাসহ ৩ জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১২ আগস্ট) দুপুরে মিতালি আবাসিক এলাকার ১১১ নম্বর বাসা থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়। নিহতরা হলেন আব্দুস সাত্তার মিয়া (৮২), তাঁর স্ত্রী সুরাইয়া (৭২) ও গৃহপরিচারিকা তাহমিনা (২৫)। 

খবর পেয়ে পুলিশ, সিআইডি ও পিবিআইয়ের ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ শুরু করে। পরে ঘটনাস্থল পরিদর্শন করেন সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম ও সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী। 

পুলিশের প্রাথমিক ধারণা, হত্যাকাণ্ডের পর ঘাতকরা বাথরুমে গিয়ে হাত-মুখ ধুয়ে সেখান থেকে বের হয়ে যায়।

ঘটনাস্থল পরিদর্শন শেষে পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম ঘটনার বিবরণ দিয়ে বলেন, বাসাটির একটি রুমে দুজনের এবং  আরেকটি রুমে একজনের মরদেহ পাওয়া গেছে। এ সময় একটি আলমারি খোলা অবস্থায় ছিল। কী কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার সঙ্গে কারা জড়িত, তা তদন্তের মাধ্যমে বের করার চেষ্টা চলছে। 


সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেন, এটি একটি নৃশংস হত্যাকাণ্ড। পুলিশ ঘটনার কারণ উদ্‌ঘাটনে কাজ করছে। তদন্তের মাধ্যমে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ ও জড়িতদের শনাক্ত হবে বলে আশা প্রকাশ করেন তিনি। 


সময়ের আলো/এসএকে

  বিষয়:   সিলেট  স্বামী  স্ত্রী  মরদেহ  উদ্ধার  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: