গাইবান্ধায় ইজিবাইক চালকদের ৯ দাবি, ডিসি অফিস ঘেরাওয়ের হুঁশিয়ারি

গাইবান্ধা প্রতিনিধি

সারাদেশ

পৌরসভা কর্তৃপক্ষের লাইসেন্সের নামে নম্বর-প্লেট ফি আদায় বন্ধসহ ৯ দফা দাবিতে গাইবান্ধা শহরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন রিকশা, ভ্যান

2026-08-12T14:50:35+00:00
2026-08-12T17:47:30+00:00
 
  সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬,
১৩ আশ্বিন ১৪৩৩
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
গাইবান্ধায় ইজিবাইক চালকদের ৯ দাবি, ডিসি অফিস ঘেরাওয়ের হুঁশিয়ারি
গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ২:৫০ পিএম  আপডেট: ১২.০৮.২০২৬ ৫:৪৭ পিএম
গাইবান্ধা শহরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন রিকশা, ভ্যান ও ইজিবাইক চালকরা। ছবি : সময়ের আলো
পৌরসভা কর্তৃপক্ষের লাইসেন্সের নামে নম্বর-প্লেট ফি আদায় বন্ধসহ ৯ দফা দাবিতে গাইবান্ধা শহরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন রিকশা, ভ্যান ও ইজিবাইক চালকরা।

বুধবার (১২ আগস্ট) দুপুরে শহরের ডিবি রোডে গাইবান্ধা নাট্য ও সাংস্কৃতিক সংস্থার সামনে রিকশা, ভ্যান ও ইজিবাইক সংগ্রাম পরিষদের ব্যানারে এ কর্মসূচি পালিত হয়।

আধাঘণ্টাব্যাপী চলা এই অবরোধ কর্মসূচিতে সড়কের দুপাশে দীর্ঘ সময় যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে চরম দুর্ভোগে পড়েন শহরের সাধারণ যাত্রী ও পথচারীরা। ঘণ্টাখানেক ধরে সড়কের দুপ্রান্তে যানবাহনের দীর্ঘ সারি জমে যায়, ভোগান্তিতে পড়েন অফিসগামী মানুষ ও স্কুল-কলেজ শিক্ষার্থীরাও।

বিক্ষোভকারীরা অভিযোগ করেন, পৌরসভা কর্তৃপক্ষ লাইসেন্স প্রদানের নামে টোকেন সিস্টেমের মাধ্যমে চালকদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় করছে, যা তাদের জন্য বাড়তি আর্থিক চাপ তৈরি করছে। এই ফি আদায় অবিলম্বে বন্ধের দাবি জানান তারা।


সংগঠনের নেতারা বলেন, ব্যাটারিচালিত যানবাহনের জন্য বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) অধীনে সুনির্দিষ্ট লাইসেন্স, নিবন্ধন ও রুট পারমিট ব্যবস্থা চালুর দাবি জানান তারা, যাতে চালকরা বৈধভাবে যানবাহন পরিচালনা করতে পারেন এবং হয়রানির শিকার না হন। এ ছাড়া শহরের যানজট নিরসনে বাইপাস সড়ক নির্মাণ, চালকদের কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিতকরণ এবং তাদের জন্য সামাজিক সুরক্ষা কর্মসূচি চালুর দাবিও তোলা হয় কর্মসূচি থেকে।

মানববন্ধন ও অবরোধ চলাকালে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে তাদের এসব দাবি উপেক্ষিত হয়ে আসছে। প্রশাসনের কাছে একাধিকবার লিখিত আবেদন জানানো হলেও, কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ করেন তারা।

কর্মসূচি শেষে রিকশা, ভ্যান ও ইজিবাইক সংগ্রাম পরিষদের নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, নির্দিষ্ট সময়ের মধ্যে তাদের ৯ দফা দাবি বাস্তবায়ন করা না হলে জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করা হবে। প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি দেওয়ারও হুঁশিয়ারি দেন তারা।

প্রায় আধা ঘণ্টা পর স্থানীয় পুলিশ প্রশাসনের হস্তক্ষেপে অবরোধ প্রত্যাহার করে নেন বিক্ষোভকারীরা এবং শহরে স্বাভাবিক যান চলাচল শুরু হয়।

সময়ের আলো/মহু
  বিষয়:   গাইবান্ধা  রিকশা  ভ্যান  ইজিবাইক  শ্রমিক  দফা  দাবি  ডিসি অফিস  হুঁশিয়ারি  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: