জয়পুরহাটে ৫টি শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ ফেল

জয়পুরহাট প্রতিনিধি

সারাদেশ

জয়পুরহাটে ২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠানে চরম ফলাফল বিপর্যয় ঘটেছে। এসব প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি।মঙ্গলবার

2026-08-12T18:30:49+00:00
2026-08-12T18:31:45+00:00
 
  রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬,
১২ আশ্বিন ১৪৩৩
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
জয়পুরহাটে ৫টি শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ ফেল
জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ৬:৩০ পিএম  আপডেট: ১২.০৮.২০২৬ ৬:৩১ পিএম
পুর এমইউ ফাজিল মাদরাসা। ছবি : সময়ের আলো
জয়পুরহাটে ২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠানে চরম ফলাফল বিপর্যয় ঘটেছে। এসব প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি।

মঙ্গলবার (১১ আগস্ট) বিকেল ৫টায় গণমাধ্যমে এসব তথ্য দিয়েছেন জেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) আযিযুল হাকিম।

অকৃতকার্য হওয়া প্রতিষ্ঠানগুলো হলো- জেলার কালাই উপজেলার পুর এমইউ ফাজিল মাদরাসা, আক্কেলপুরের গণিপুর দাখিল মাদরাসা, জয়পুরহাট আদর্শ সিদ্দিকীয়া দাখিল মাদরাসা, ক্ষেতলাল উপজেলার কাপাসঠিকরি দাখিল মাদরাসা এবং পাঁচবিবি উপজেলার শিরট্টি ইউনাইটেড উচ্চ বিদ্যালয়। এর মধ্যে গণিপুর দাখিল মাদরাসাটি পরপর ২ বছর শতভাগ ফেলের তালিকায় নাম লেখাল। এসব প্রতিষ্ঠান থেকে পরীক্ষায় অংশগ্রহণ করেছিল যথাক্রমে ২১ জন, ১৬ জন, ৮ জন, ৬ জন (১ জন অনুপস্থিত) এবং ৫ জন।


জয়পুরহাট জেলা শিক্ষা কর্মকর্তার দেওয়া তথ্যমতে, চলতি বছর জয়পুরহাট জেলায় মোট ১২ হাজার ৩ জন পরীক্ষার্থীর মধ্যে ৭ হাজার ১৭৮ জন পাস করেছে এবং জিপিএ-৫ পেয়েছে ৮০১ জন। জেলায় পাসের গড় হার দাঁড়িয়েছে ৫৯ দশমিক ৪৮ শতাংশ, যার মধ্যে মাধ্যমিকে ৬৭ দশমিক ২৪, মাদরাসায় ৪০ দশমিক ৩৫ এবং কারিগরিতে ৪৩ দশমিক ৫১ শতাংশ। তবে, এমন ফলাফলের মধ্যেও শতভাগ পাসের সাফল্য দেখিয়েছে জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজে। প্রতিষ্ঠানটির ৫৬ জন পরীক্ষার্থীর মধ্যে ৫৪ জন এ-প্লাস এবং ২ জন এ-গ্রেড পেয়ে উত্তীর্ণ হয়েছে।

এ বিষয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জেসমিন নাহার জানান, প্রতিবছর পরীক্ষার পর শিক্ষা মন্ত্রণালয় থেকে শূন্য পাসের প্রতিষ্ঠানগুলোর তথ্য জানতে চাওয়া হয়। এ বছর চিঠি পাওয়ামাত্রই চূড়ান্ত প্রতিবেদন পাঠানো হবে এবং মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে। 

সময়ের আলো/মহু
  বিষয়:   জয়পুরহাট  শিক্ষাপ্রতিষ্ঠান  শতভাগ  ফেল  এসএসসি  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: