রাউজানে সাড়ে ২৩ লাখ টাকা ছিনতাই, পুলিশের জালে ছিনতাইকারী

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাদেশ

চট্টগ্রামের রাউজানে অস্ত্রের মুখে জিম্মি করে প্রবাসীর কাছ থেকে ২৩ লাখ ৫০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এই ঘটনায় রাউজান

2026-08-12T19:49:22+00:00
2026-08-12T20:36:54+00:00
 
  বুধবার, ১২ আগস্ট ২০২৬,
২৮ শ্রাবণ ১৪৩৩
বুধবার, ১২ আগস্ট ২০২৬
সারাদেশ
রাউজানে সাড়ে ২৩ লাখ টাকা ছিনতাই, পুলিশের জালে ছিনতাইকারী
রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ৭:৪৯ পিএম  আপডেট: ১২.০৮.২০২৬ ৮:৩৬ পিএম
উদ্ধার হওয়া টাকা ও গ্রেফতার ছিনতাইকারী। ছবি : সময়ের আলো
চট্টগ্রামের রাউজানে অস্ত্রের মুখে জিম্মি করে প্রবাসীর কাছ থেকে ২৩ লাখ ৫০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এই ঘটনায় রাউজান থানা পুলিশ তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে মো. জয়নাল আবেদীন (৫২) নামে ব্যক্তিকে গ্রেফতার করেছে। এসময় তার হেফাজত থেকে ছিনতাই হওয়া ১৭ লাখ ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে বলে নিশ্চিত করেন রাউজান থানা পুলিশ।

বুধবার (১২ আগস্ট) এই ঘটনায় আটককৃত ব্যক্তিসহ আরও ৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন ভুক্তভোগী দুবাই প্রবাসী মো. আহম্মদ উল্লাহ ওরফে সাব্বির। এজাহারে অভিযুক্ত অন্যরা হলেন- মো. শহিদুল ইসলাম ওরফে পারভেজ (৩৮), মো. সালাউদ্দিন (৪২) ও মো. আলমগীর (৪০)।

এর আগে, মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার ১ নম্বর হলদিয়া ইউনিয়নের ইয়াছিন নগর সাকিনের সেবাখোলা এলাকায় এ ঘটনা ঘটে। 


ভুক্তভোগী আহম্মদ উল্লাহ জানান, গত ৩ মাস আগে তিনি ছুটিতে দেশে আসেন। তার কাতার প্রবাসী চাচাতো ভাই মো. রাসেল ইট ফরওয়ার্ডের (অগ্রিম) জন্য বিভিন্ন ব্যাংক হিসাব থেকে টাকা পাঠান। গত মঙ্গলবার তিনি ৪টি ব্যাংক হিসাব থেকে ২৫ লাখ ১৭ হাজার টাকা উত্তোলন করে বাড়িতে আসেন। সেখান থেকে সাড়ে ২৩ লাখ টাকা ইট কেনার অগ্রিম মূল্য হিসেবে দেওয়ার জন্য একটি প্রাইভেটকারে করে বৃন্দাবনের দিকে যাচ্ছিলেন। সঙ্গে ছিলেন দুই বন্ধু আরফাত ও নয়ন। পথিমধ্যে তারা সেবাখোলা এলাকায় পৌঁছালে, ৪ ব্যক্তি দেশীয় অস্ত্র দেখিয়ে প্রাইভেটকারের সামনে দাঁড়িয়ে গতিরোধ করেন এবং গাড়ির দরজা খুলতে বলেন। দরজা খোলার পর ভুক্তভোগী ও তার সঙ্গে থাকা ব্যক্তিদের মালামাল দিয়ে দিতে বলেন। এতে অস্বীকৃতি জানালে তাদের মারধর করে ও ভয়ভীতি দেখিয়ে ২৩ লাখ ৫০ হাজার টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যান তারা। এসময় চিৎকার করলেও কেউ এগিয়ে আসেননি। পরে বিষয়টি রাউজান থানা পুলিশকে ফোনে জানানো হলে, পুলিশ তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে কিছু টাকা উদ্ধার করে এবং একজনকে আটক করে। 

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, ‘মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে সংবাদ পাই এক প্রবাসী ছিনতাইয়ের শিকার হয়েছে। আমি তাৎক্ষণিকভাবে সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল ও আশপাশের এলাকায় অভিযান পরিচালনা করি। ওই দিন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হলদিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইয়াছিন নগর এলাকায় মো. জয়নাল আবেদীনের বসতঘরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় ভুক্তভোগী ও সাক্ষীদের উপস্থিতিতে তার হেফাজত থেকে ১৭ লাখ ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়।’

তিনি আরও বলেন, ‘বাকি টাকা উদ্ধার ও জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। উদ্ধারকৃত টাকা পরবর্তীতে আইনি প্রক্রিয়ার মাধ্যমে মালিককে হস্তান্তর করা হবে।’

সময়ের আলো/মহু


  বিষয়:   রাউজান  টাকা  ছিনতাই  পুলিশ  ছিনতাইকারী  সময়ের আলো 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: