গাজীপুর সাফারি পার্কে আড়াই মাস পর মৃত্যুর কাছে হার মানল ‘রাজু বাহাদুর’

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

সারাদেশ

গাজীপুর সাফারি পার্কে হাতিশালার হাতির আঘাতে গুরুতর আহত হাতি রাজু বাহাদুর মারা গেছে। বুধবার (১২ আগস্ট) দুপুরে আহত হাতি খোঁজ

2026-08-12T21:19:09+00:00
2026-08-12T22:26:29+00:00
 
  শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
সারাদেশ
গাজীপুর সাফারি পার্কে আড়াই মাস পর মৃত্যুর কাছে হার মানল ‘রাজু বাহাদুর’
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ৯:১৯ পিএম  আপডেট: ১২.০৮.২০২৬ ১০:২৬ পিএম
গাজীপুর সাফারি পার্কে গুরুতর আহত হাতি রাজু বাহাদুর। ছবি : সময়ের আলো
গাজীপুর সাফারি পার্কে হাতিশালার হাতির আঘাতে গুরুতর আহত হাতি রাজু বাহাদুর মারা গেছে। বুধবার (১২ আগস্ট) দুপুরে আহত হাতি খোঁজ নিতে যোগাযোগ করা হলে গাজীপুর সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেক রহমান জানান, গত ৭ আগস্ট শুক্রবার হাতিটির মৃত্যু হয়েছে। ওই দিন সকালে পার্কের হাতিশালায় হাতিটিকে মৃত অবস্থায় দেখতে পাওয়া যায়।

তিনি জানান, চলতি বছরের ২৪ মে পার্কের হাতিশালায় শেকলে বাঁধা ১০ বছর বয়সী রাজু বাহাদুরের উপর হামলা করে ৪ বছর বয়সী হাতি জয়িতা। আক্রমণে রাজু বাহাদুরের একটি পা ভেঙে যায়। হাতির চিকিৎসায় গঠন করা হয় মেডিকেল বোর্ড, পাশাপাশি থাইল্যান্ড থেকে আনা হয় বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসক। পাশাপাশি শ্রীলঙ্কার চিকিৎসকদের সঙ্গেও পরামর্শও নেওয়া হয়েছিল। সব চেষ্টা মাড়িয়ে গত ৭ আগস্ট শুক্রবার হাতিটির মৃত্যু হয়।

তিনি আরও জানান, আঘাতের পর হাতি রাজু বাহাদুর সীমিত আকারে খাবার গ্রহণ করায় ধীরে ধীরে তার স্বাস্থ্যের অবনতি হতে থাকে। হাতির মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন করা হয়েছে। শরীরের বিভিন্ন অংশের নমুনা ও ভিসেরা সংগ্রহ করে রোগতত্ত্ব রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত ও নমুনা সংগ্রহ করে পার্কের অভ্যন্তরে মাটি চাপা দেওয়া হয়েছে বলে ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন।


উল্লেখ্য, বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট ২০২৫ সালের জানুয়ারি মাসে নারায়নগঞ্জের কাঁচপুর এলাকা থেকে হাতিটিকে উদ্ধার করে গাজীপুর সাফারি পার্কের হাতিশালায় নিয়ে আসে। গত ২৪ মে হাতিশালায় শেকলে বাঁধা থাকা অবস্থায় রাজু বাহাদুরের ওপর পার্কের থাকা জয়িতা নামে অন্য একটি হাতি হামলা করে। হামলায় সে মাটিতে পড়ে যায় এবং পায়ে গুরুতর আঘাত পায়। আহত হাতিটির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় গত ৪ জুন থাইল্যান্ড থেকে বিশেষজ্ঞ বন্যপ্রাণী চিকিৎসক দল আনা হয়, পরামর্শ নেওয়া হয় শ্রীলঙ্কার চিকিৎসক দলের। এছাড়া দেশের অভিজ্ঞ চিকিৎসকদের নিয়ে গঠিত একাধিক মেডিকেল বোর্ডের নিয়মিত পরামর্শ ও তত্ত্ববধানে রাজু বাহাদুরের চিকিৎসা চলছে। 

সময়ের আলো/জোই
  বিষয়:   গাজীপুর  সাফারি পার্ক  রাজু বাহাদুর  হাতি  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: