সূর্যগ্রহণের সময় যেভাবে ক্ষতি হতে পারে স্মার্টফোনের

সময়ের আলো ডেস্ক

প্রযুক্তি

সূর্যগ্রহণের দৃশ্য ক্যামেরাবন্দি করতে গিয়ে বিপদে পড়তে পারেন স্মার্টফোন ব্যবহারকারীরা। বিশেষজ্ঞদের মতে, প্রয়োজনীয় সুরক্ষা ছাড়া সরাসরি সূর্যের দিকে ফোনের ক্যামেরা

2026-08-12T21:27:37+00:00
2026-08-12T21:41:44+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
প্রযুক্তি
সূর্যগ্রহণের সময় যেভাবে ক্ষতি হতে পারে স্মার্টফোনের
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ৯:২৭ পিএম  আপডেট: ১২.০৮.২০২৬ ৯:৪১ পিএম
সূর্যগ্রহণের দৃশ্য ক্যামেরাবন্দি করতে গিয়ে বিপদে পড়তে পারেন স্মার্টফোন ব্যবহারকারীরা। সংগৃহীত ছবি
সূর্যগ্রহণের দৃশ্য ক্যামেরাবন্দি করতে গিয়ে বিপদে পড়তে পারেন স্মার্টফোন ব্যবহারকারীরা। বিশেষজ্ঞদের মতে, প্রয়োজনীয় সুরক্ষা ছাড়া সরাসরি সূর্যের দিকে ফোনের ক্যামেরা তাক করলে এর সংবেদনশীল সেন্সর স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। 

বুধবার ইউরোপের বিভিন্ন অঞ্চল থেকে একটি বিরল সূর্যগ্রহণ দেখা যাবে। চাঁদ সূর্য ও পৃথিবীর মাঝখানে চলে আসার ফলে তৈরি হবে এই মহাজাগতিক দৃশ্য। অনেকেই ঘটনাটি মোবাইল ফোন বা ডিজিটাল ক্যামেরায় ধারণ করতে চাইবেন। তবে এ ক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

সূর্যগ্রহণের সময় চাঁদ সূর্যের কিছু অংশ ঢেকে রাখলেও সূর্যের তীব্র আলো পুরোপুরি বন্ধ হয় না। ফলে দীর্ঘ সময় ক্যামেরার লেন্স সরাসরি সূর্যের দিকে রাখলে ফোন বা ক্যামেরার ভেতরের সেন্সর অতিরিক্ত উত্তপ্ত হয়ে ক্ষতিগ্রস্ত হতে পারে।

বিশেষ করে সেন্সরের ফোটোডায়োড ক্ষতিগ্রস্ত হলে সেখানে স্থায়ীভাবে ‘ডেড পিক্সেল’ তৈরি হতে পারে। এমন ক্ষতি হলে পরবর্তীতে সেটি মেরামত করা সম্ভব নাও হতে পারে।

২০২৪ সালের যুক্তরাষ্ট্রের সূর্যগ্রহণের আগে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসাও একই ধরনের সতর্কতা দিয়েছিল। সংস্থাটি জানিয়েছিল, সাধারণ ইমেজ সেন্সরের মতো স্মার্টফোনের সেন্সরও সরাসরি সূর্যের দিকে তাক করালে ক্ষতির শিকার হতে পারে।

নাসার পরামর্শ অনুযায়ী, পূর্ণ সূর্যগ্রহণের সময় চাঁদ যখন পুরো সূর্যকে ঢেকে ফেলে, সেই অল্প সময় ছাড়া অন্য সময়ে ছবি তোলার ক্ষেত্রে ক্যামেরার লেন্সের সামনে গ্রহণ দেখার বিশেষ চশমা বা ‘এক্লিপস গ্লাস’ ব্যবহার করা নিরাপদ।

তবে শুধু চোখে গ্রহণ দেখার চশমা পরলেই ক্যামেরা দিয়ে সূর্যের দিকে তাকানো নিরাপদ হয়ে যায় না। নাসা জানিয়েছে, সোলার গ্লাস বা হাতে ধরা সোলার ভিউয়ার চোখে থাকা অবস্থাতেও ক্যামেরা, টেলিস্কোপ, বাইনোকুলার বা অন্য কোনো অপটিক্যাল যন্ত্র দিয়ে সরাসরি সূর্যের দিকে তাকানো উচিত নয়।


কারণ এসব যন্ত্রের মাধ্যমে সূর্যের তীব্র আলো আরও কেন্দ্রীভূত হয়ে ফিল্টার ক্ষতিগ্রস্ত করতে পারে। এতে চোখে গুরুতর আঘাতের ঝুঁকি তৈরি হতে পারে।

তবে ক্যামেরা, বাইনোকুলার বা টেলিস্কোপে যদি সঠিক সোলার ফিল্টার লাগানো থাকে, তাহলে সেগুলোর মাধ্যমে আংশিক বা বলয়গ্রাস সূর্যগ্রহণ দেখার সময় আলাদাভাবে এক্লিপস গ্লাস ব্যবহারের প্রয়োজন নেই। এই সোলার ফিল্টারই চোখকে সুরক্ষা দেওয়ার কাজ করে।

পূর্ণ সূর্যগ্রহণের ক্ষেত্রে কেবল সেই সংক্ষিপ্ত সময়টুকুতেই খালি চোখে সূর্যের দিকে তাকানো নিরাপদ, যখন চাঁদ পুরোপুরি সূর্যকে ঢেকে দেয়। আইসল্যান্ড ও স্পেনের পূর্ণগ্রহণের পথের মধ্যে থাকা মানুষ প্রায় ১ থেকে ৩ মিনিট এই বিরল দৃশ্য খালি চোখে দেখার সুযোগ পাবেন।

এবারের সূর্যগ্রহণ উত্তর মেরুর কাছাকাছি অঞ্চল থেকে শুরু হয়ে দক্ষিণ দিকে অগ্রসর হবে। গত এক শতাব্দীরও বেশি সময়ের মধ্যে স্পেনের আকাশে এটি প্রথম পূর্ণ সূর্যগ্রহণ হতে যাচ্ছে। একই সঙ্গে চলতি শতাব্দীতে যুক্তরাজ্য থেকে দেখা যাওয়া সবচেয়ে বড় আংশিক সূর্যগ্রহণও এটি।


সময়ের আলো/ইউএমএইচ
  বিষয়:   সূর্যগ্রহণ  স্মার্টফোন  ক্যামেরা 


Advertisement
Loading...
Loading...
প্রযুক্তি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: