চাহিদার তুলনায় বাড়তি বিদ্যুৎ উৎপাদন, লোডশেডিং নেই পশ্চিমবঙ্গে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

বিদ্যুতের পর্যাপ্ত উৎপাদন ও নিরবচ্ছিন্ন সরবরাহের কারণে ভারতের পশ্চিমবঙ্গে বড় ধরনের কোনো লোডশেডিং নেই। তবে তীব্র দাবদাহে একযোগে বিপুল সংখ্যক

2026-08-12T22:03:51+00:00
2026-08-12T22:03:51+00:00
 
  বুধবার, ১২ আগস্ট ২০২৬,
২৮ শ্রাবণ ১৪৩৩
বুধবার, ১২ আগস্ট ২০২৬
আন্তর্জাতিক
চাহিদার তুলনায় বাড়তি বিদ্যুৎ উৎপাদন, লোডশেডিং নেই পশ্চিমবঙ্গে
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ১০:০৩ পিএম 
ভারতের পশ্চিমবঙ্গে বড় ধরনের কোনো লোডশেডিং নেই। সংগৃহীত ছবি
বিদ্যুতের পর্যাপ্ত উৎপাদন ও নিরবচ্ছিন্ন সরবরাহের কারণে ভারতের পশ্চিমবঙ্গে বড় ধরনের কোনো লোডশেডিং নেই। তবে তীব্র দাবদাহে একযোগে বিপুল সংখ্যক এসি, এয়ার কুলার ও ফ্যান ব্যবহারের ফলে কোনো কোনো এলাকায় সাময়িকভাবে ট্রান্সফরমার বিকল বা ওভারলোড হয়ে বিদ্যুৎ বিভ্রাট ঘটছে। তবে কারিগরি দল দ্রুত তা মেরামত করে পরিস্থিতি স্বাভাবিক করে তোলে।

রাজ্য সরকার জানিয়েছে, প্রাকৃতিক দুর্যোগ বা নেটওয়ার্কের ত্রুটিজনিত কারণে সাময়িক সেবা ব্যাহত হওয়া ছাড়া বিদ্যুৎ সংকটের কোনো অবকাশ নেই। বক্কেশ্বর, সাঁওতালডিহি ও পুরুলিয়া পাম্পড স্টোরেজের মতো প্রকল্পগুলোর পাশাপাশি নতুন তাপবিদ্যুৎ কেন্দ্র চালু হওয়ায় রাজ্যের নিজস্ব উৎপাদন সক্ষমতা অনেকটাই বেড়েছে। একই সাথে পর্যাপ্ত কয়লা সরবরাহ থাকায় বিদ্যুৎ উৎপাদন প্রক্রিয়াও নিরবচ্ছিন্ন রয়েছে।


পশ্চিমবঙ্গে মূলত দুটি সংস্থার মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ করা হয়

রাজ্য বিদ্যুৎ পর্ষদ : এটি সরকারি প্রতিষ্ঠান। মূলত গ্রামাঞ্চল এবং কলকাতার আশপাশের এলাকায় বিদ্যুৎ সরবরাহের দায়িত্ব পালন করে।

সিইএসসি : বেসরকারি এই প্রতিষ্ঠানটি কলকাতা ও সংলগ্ন এলাকাগুলোতে বিদ্যুৎ সরবরাহ করে।

বিদ্যুৎ উৎপাদন প্রয়োজনের তুলনায় পর্যাপ্ত হলেও শহরাঞ্চলে বিদ্যুৎ চুরি এখনও বড় সমস্যা বলে মনে করছেন রাজ্য বিদ্যুৎ পর্ষদের কর্মকর্তারা। তাদের মতে, বিদ্যুৎ চুরি বন্ধ করা সম্ভব হলে বিদ্যুৎ বণ্টন ব্যবস্থার ওপর চাপ অনেকটাই কমে আসবে।

এদিকে, ভবিষ্যতে শিল্পের প্রসার ও বাড়তি বিদ্যুতের চাহিদা সামাল দিতে ইতোমধ্যে নতুন একাধিক বিদ্যুৎ উৎপাদন ইউনিট স্থাপনের উদ্যোগ নেয়া হয়েছে। এগুলো চালু হলে রাজ্যজুড়ে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ বজায় রাখা আরও সহজ হবে বলে মনে করছে পশ্চিমবঙ্গ সরকার।


সময়ের আলো/ইউএমএইচ


  বিষয়:   বিদ্যুৎ উৎপাদন  লোডশেডিং  পশ্চিমবঙ্গ  ভারত 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: