তিশার প্রতিশোধে জোভান

আনন্দ সময় প্রতিবেদক

আনন্দ সময়

লম্বা বিরতির পর আবারও পর্দায় ফিরেছেন নাটকের জনপ্রিয় জুটি ফারহান জোভান ও তানজিন তিশা। সম্প্রতি সিএমভির ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে

2026-08-13T04:17:37+00:00
2026-08-13T04:17:37+00:00
 
  শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
আনন্দ সময়
তিশার প্রতিশোধে জোভান
আনন্দ সময় প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬, ৪:১৭ এএম 
তিশার প্রতিশোধে জোভান । ছবি : সংগৃহীত
লম্বা বিরতির পর আবারও পর্দায় ফিরেছেন নাটকের জনপ্রিয় জুটি ফারহান জোভান ও তানজিন তিশা। সম্প্রতি সিএমভির ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে তাদের অভিনীত নতুন নাটক ‘প্রতিশোধ’। পরিচালনা করেছেন মাহমুদ মাহিন। 

নাটকে এক তরুণ উদ্যোক্তা বা চাকরিপ্রার্থীর পেশাগত জীবনের সংগ্রামের চিত্র। করপোরেট সংস্কৃতি এবং প্রতিষ্ঠানগুলোর অযৌক্তিক অভিজ্ঞতা চাওয়ার মানসিকতা নিয়ে তৈরি এই গল্পে রয়েছে সচেতনতামূলক বার্তা। বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়োগের আগেই নানা রকম অভিজ্ঞতা চাওয়া হয়। তেমন কিছু প্রসঙ্গও উঠে এসেছে প্রতিশোধে।
 
নাটকে মারজান চরিত্রে তিশা আর রাফায়েল চরিত্রে অভিনয় করেছেন জোভান। বিদেশে পড়ালেখা শেষ করে রাফায়েল দেশে ফিরে একটি প্রাইভেট প্রতিষ্ঠানে সিইও পদে আবেদন করেন।

কিন্তু মারজানের হাতে অপমানিত হয় এই তরুণ। ক্ষোভ থেকে রাফায়েল প্রতিদ্বন্দ্বী অন্য একটি গ্রুপে যোগ দেন। এরপর শুরু হয় দুই প্রতিষ্ঠানের মধ্যকার ক্ষমতার লড়াই ও প্রতিশোধের অধ্যায়। জোভান-তিশা জানান, অনেক দিন পর তাদের একসঙ্গে কাজ। এর শুটিং হয়েছিল ঈদের আগে। 


এর আগে জোভান-তিশাকে সর্বশেষ দেখা গেছে ২০২৪ সালে ‘কাপল অব দ্য ক্যাম্পাস’ নাটকে।  তারও আগে বহু নাটকে একসঙ্গে অভিনয় করেছেন তারা। একসময় ছোটপর্দার জনপ্রিয় ও হিট জুটির অন্যতম ছিলেন জোভান-তিশা। ভক্তদের কাছে এই জুটি ‘তিভান’ নামে পরিচিত। ‘আই হেট লাভ স্টোরি’, ‘মাতাল হাওয়া’, ‘কি করে বলব তোকে’, ‘কাপল ক্যাম্পাস’-এর মতো দর্শকনন্দিত অনেক নাটক উপহার দেওয়া এই জুটি মাঝে বেশ কিছু দিন একসঙ্গে স্ক্রিনে অনুপস্থিত ছিলেন। দীর্ঘ বিরতি কাটিয়ে ‘প্রতিশোধ’ নাটকের মাধ্যমে আবারও দর্শকদের মন জয় করেছেন তারা।

সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে লেখালেখি। অনেকেই কমেন্ট বক্সে জোভান ও তানজিন তিশার দারুণ স্ক্রিন কেমিস্ট্রি ও সাবলীল অভিনয়ের প্রশংসা করছেন। এ জুটির নিয়মিত কাজ নিয়ে অনস্ক্রিনে আসার দাবিও জানান ভক্তরা। 

শাহজাহান সৌরভ ও মাহমুদ মহিনের যৌথ রচনায় নির্মিত এই নাটকে জোভান-তিশা ছাড়াও অভিনয় করেছেন আরেফিন জিলানী, মানস বন্দ্যোপাধ্যায় ও বড়দা মিঠুর মতো গুণী অভিনয়শিল্পীরা।

জোভান ও তিশাকে একসঙ্গে বহুদিন পর দেখা গেলেও দুজনেই পৃথকভাবে অভিনয়ে ব্যস্ত সময় পার করছেন। নাটক-ওটিটির পাশাপাশি ইতিমধ্যে সিনেমায় নাম লিখিয়েছেন তিশা। সাকিব ফাহাদ পরিচালিত ‘সোলজার’ সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন তিনি। সিনেমাটি মুক্তির অপেক্ষায়। অন্যদিকে নাটকেই থিতু হয়েছেন জোভান। ছোটপর্দায় জনপ্রিয়তা থাকলেও দেখা মিলছে না সিনেমায়।

সময়ের আলো/প্রিন্ট/টিকে
  বিষয়:   তিশা  প্রতিশোধ  জোভান  নাটক  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: