বাবাকে হত্যার অভিযোগ, বিদেশে পালানোর সময় বিমানবন্দরে ছেলে গ্রেফতার

বাঁশখালী সংবাদদাতা

সারাদেশ

বাবাকে হত্যায় অভিযুক্ত ছেলে পালাতে চেয়েছিলেন বিদেশে। এ জন্য পৌঁছে যান বিমানবন্দরেও। তবে সে চেষ্টা আর সফল হয়নি। বিমানবন্দর থেকে

2026-08-13T14:55:38+00:00
2026-08-13T15:36:52+00:00
 
  বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬,
২৯ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬
সারাদেশ
বাবাকে হত্যার অভিযোগ, বিদেশে পালানোর সময় বিমানবন্দরে ছেলে গ্রেফতার
বাঁশখালী সংবাদদাতা
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬, ২:৫৫ পিএম  আপডেট: ১৩.০৮.২০২৬ ৩:৩৬ পিএম
বাঁশখালী থানা। সংগৃহীত ছবি
বাবাকে হত্যায় অভিযুক্ত ছেলে পালাতে চেয়েছিলেন বিদেশে। এ জন্য পৌঁছে যান বিমানবন্দরেও। তবে সে চেষ্টা আর সফল হয়নি। বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করেছে পুলিশ।  

বুধবার (১২ আগস্ট) বিকেলে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এ ঘটনা ঘটে।

গ্রেফতার ছেলের নাম বোরহান উদ্দিন (২৬)। তিনি চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কালীপুর ইউনিয়নের কোকদণ্ডী গ্রামের বাসিন্দা। গত সোমবার রাতে পারিবারিক কলহের জেরে বাবা মোহাম্মদ শাহজাহানের (৫৫) মাথায় তিনি আঘাত করেছেন বলে অভিযোগ পরিবারের সদস্যদের। ওই আঘাতেই মঙ্গলবার দুপুরে শাহজাহানের মৃত্যু হয়। 


পুলিশ জানায়, এ ঘটনার পর নিহত শাহজাহানের বোন লাকী আক্তার বাদী হয়ে বোরহান উদ্দিন ও মেয়ে রুবি আক্তারকে আসামি করে মামলা করেন। মামলার পর থেকেই বোরহান উদ্দিন পলাতক ছিলেন। গতকাল বিকেলে তিনি দেশ ছাড়ার জন্য ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে যান। সেখানে পুলিশ তাকে গ্রেফতার করে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, সোমবার রাত ১০টার দিকে পারিবারিক বিষয় নিয়ে শাহজাহানের সঙ্গে স্ত্রী আসমা বেগম ও মেয়ে রুবি আক্তারের কথা-কাটাকাটি হয়। ওই ঘটনার জের ধরে প্রবাসফেরত বোরহান গাছের গুঁড়ি দিয়ে বাবার ঘাড়ে আঘাত করেন। পরে আহত অবস্থায় শাহজাহানকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। 

জানতে চাইলে বাঁশখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুধাংশু শেখর হালদার বলেন, বাবাকে হত্যার আসামি বোরহান উদ্দিন ওমানে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। তাকে ঢাকা বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনার অপর আসামি রুবি আক্তারকেও গ্রেফতারের চেষ্টা চলছে।  

সময়ের আলো/ইউএমএইচ 


  বিষয়:   বাঁশখালী  চট্টগ্রাম 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: