ময়মনসিংহে প্রকাশ্যে যুবককে কুপিয়ে হত্যা

ময়মনসিংহ ব্যুরো

সারাদেশ

‎ময়মনসিংহ নগরের মাসকান্দা এলাকায় মো. রাব্বী (২৭) নামে যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। পুলিশ বলছে, জমিজমাসংক্রান্ত বিরোধে তাকে হত্যা

2026-08-13T16:01:33+00:00
2026-08-13T16:04:45+00:00
 
  সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬,
১৩ আশ্বিন ১৪৩৩
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
ময়মনসিংহে প্রকাশ্যে যুবককে কুপিয়ে হত্যা
ময়মনসিংহ ব্যুরো
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬, ৪:০১ পিএম  আপডেট: ১৩.০৮.২০২৬ ৪:০৪ পিএম
মো. রাব্বী। ফাইল ছবি
‎ময়মনসিংহ নগরের মাসকান্দা এলাকায় মো. রাব্বী (২৭) নামে যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। পুলিশ বলছে, জমিজমাসংক্রান্ত বিরোধে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে।

‎বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুর ১২টার দিকে মাসকান্দা পাসপোর্ট অফিসের সামনে এ ঘটনা ঘটে। নিহত রাব্বী বেসরকারি পলিটেকনিক কলেজে লেখাপড়ার পাশাপাশি পাসপোর্ট অফিসের সামনে কম্পিউটার দোকানির কাজ করতেন। তিনি মাসকান্দা এলাকার হাই স্কুল রোডের বাসিন্দা।


‎পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাব্বী দুপুরে পাসপোর্ট অফিসের সামনে অবস্থান করছিল, এসময় কয়েকজন হঠাৎ তার ওপর হামলা চালায়। তখন রাব্বী দৌড়ে দোকানের ভেতর আশ্রয় নিলে, হামলাকারীরা দোকানে প্রবেশ করে ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাথাড়ি কোপায়। তারপর তাকে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

‎এ বিষয়ে কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শিবিরুল ইসলাম বলেন, ‘জমিজমার বিরোধ নিয়ে রাব্বিকে হত্যা করা হয়েছে। তার প্রতিবেশী সাব্বিরের পরিবারের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। হত্যাকাণ্ডে সাব্বির ও তার ভাই জড়িত বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। দ্রুতই অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।’

তিনি আরও বলেন, ‘নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।’

সময়ের আলো/মহু
  বিষয়:   ময়মনসিংহ  প্রকাশ্যে  যুবক  কুপিয়ে  হত্যা  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: