মাদারীপুরে আড়িয়াল খাঁ নদ থেকে শিশুর লাশ উদ্ধার

মাদারীপুর প্রতিনিধি

সারাদেশ

মাদারীপুরে আড়িয়াল খাঁ নদ থেকে মোবাশ্বের নামে ২ বছরের শিশুর লাশ উদ্ধার করা হয়েছে।বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে মাদারীপুর সদর উপজেলার

2026-08-13T16:24:53+00:00
2026-08-13T16:26:33+00:00
 
  রবিবার, ৪ অক্টোবর ২০২৬,
১৯ আশ্বিন ১৪৩৩
রবিবার, ৪ অক্টোবর ২০২৬
সারাদেশ
মাদারীপুরে আড়িয়াল খাঁ নদ থেকে শিশুর লাশ উদ্ধার
মাদারীপুর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬, ৪:২৪ পিএম  আপডেট: ১৩.০৮.২০২৬ ৪:২৬ পিএম
শিশুর মরদেহ। ছবি : প্রতীকী
মাদারীপুরে আড়িয়াল খাঁ নদ থেকে মোবাশ্বের নামে ২ বছরের শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। 

বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে মাদারীপুর সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নের বাহেরচর কাতলা এলাকার ৬ নম্বর ওয়ার্ড সংলগ্ন আড়িয়াল খাঁ নদ থেকে তার লাশ উদ্ধার করা হয়। এর আগে, সকাল থেকে শিশুটি নিখোঁজ ছিল।


পুলিশ, স্থানীয় ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, মোবাশ্বেরদের বাড়ি আড়িয়াল খাঁ নদের তীরবর্তী এলাকায়। তাই ধারণা করা হয়, বৃহস্পতিবার সকালে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে পরিবারের সদস্যদের অজান্তে খেলতে গিয়ে শিশুটি নদে পড়ে যায়। পরে তাকে বাড়িতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। প্রায় ২ ঘণ্টা পর বাড়ি থেকে কিছু দূরে পাঁচখোলা বাহেরচর কাতলা এলাকার আড়িয়াল খাঁ নদে শিশুটির লাশ ভেসে ওঠে। পরে স্থানীয়রা লাশটি দেখতে পেয়ে পরিবারের সদস্যদের খবর দেন। তারা এসে লাশ উদ্ধার করে। 

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সময়ের আলো/মহু
  বিষয়:   মাদারীপুর  আড়িয়াল খাঁ  নদ  শিশু  লাশ  উদ্ধার  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: