চুল পড়া কমাবে পান পাতা, যেভাবে ব্যবহার করবেন

সময়ের আলো ডেস্ক

ফিচার

বেশিরভাগ মানুষই চুল পড়ার সমস্যায় ভোগেন। কিন্তু কীভাবে চুল পড়া রোধ করা যায়, তার সঠিক সমাধান অনেকেই জানেন না। আমাদের

2026-08-13T17:04:40+00:00
2026-08-13T17:06:06+00:00
 
  বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬,
২৯ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬
ফিচার
চুল পড়া কমাবে পান পাতা, যেভাবে ব্যবহার করবেন
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬, ৫:০৪ পিএম  আপডেট: ১৩.০৮.২০২৬ ৫:০৬ পিএম
সপ্তাহে অন্তত ২ দিন হেয়ার মাস্কটি ব্যবহার করুন। ছবি : এআই
বেশিরভাগ মানুষই চুল পড়ার সমস্যায় ভোগেন। কিন্তু কীভাবে চুল পড়া রোধ করা যায়, তার সঠিক সমাধান অনেকেই জানেন না। আমাদের চিরচেনা পান পাতাও কিন্তু চুল পড়া রোধে দারুণ কার্যকরী। 

চুল কেন ঝরে যায়?
আমাদের জীবনযাত্রার ধরন, অতিরিক্ত দূষণ, শ্যাম্পুর অতিরিক্ত ব্যবহার, পর্যাপ্ত পানি না খাওয়া, সর্বোপরি সঠিকভাবে চুলের যত্ন না নেওয়া- এমন বহু কারণ রয়েছে চুল ঝরার। এই সমস্যা থেকে মুক্তি পেতে অনেকেই বহু চেষ্টা করেন। এক্ষেত্রে আমাদের হাতের কাছে থাকা পান পাতাই হতে পারে সমাধান।


যুগ যুগ ধরে পান নানান বিচিত্র কাজে ব্যবহৃত হয়ে আসছে। নিয়মিত পান খাওয়ার অভ্যাস রয়েছে অনেকেরই। পান শুধু হজমেই সাহায্য করে না, এতে থাকা পুষ্টিগুণ নানা ধরনের উপকার করে। ভিটামিন ও খনিজসমৃদ্ধ পান চুলের স্বাস্থ্যের জন্য উপকারী। চুল পড়া রোধ করার পাশাপাশি ঘন চুল পেতেও পান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 

যেভাবে ব্যবহার করবেন

প্রথমে পান পাতা দিয়ে একটি হেয়ার মাস্ক তৈরি করে নিন। চুলের দৈর্ঘ্যের উপর নির্ভর করে পান পাতার সংখ্যা নির্বাচন করুন। এবার ২ থেকে ৩ চামচ ঘি নিন। সঙ্গে অল্প মধু ও পানি। সব উপকরণগুলো একসঙ্গে মিশিয়ে নিলেই তৈরি হবে আপনার হেয়ার মাস্ক।

শ্যাম্পু করার ঘণ্টা খানেক আগে চুলের আগা থেকে গোড়া পর্যন্ত ভালো করে এই মাস্কটি ব্যবহার করুন। শুকিয়ে গেলে শ্যাম্পু করে নিন। সপ্তাহে অন্তত ২ দিন মাস্কটি ব্যবহার করুন। চুল পড়া কমবে, চুল ঘনও হবে।

সময়ের আলো/মহু


  বিষয়:   চুল  পান পাতা  ব্যবহার  সময়ের আলো 


Loading...
Loading...
ফিচার- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: