প্রতি বছর ১০০ কোটি ডলার সহায়তার রূপরেখা এডিবি'র

সময়ের আলো ডেস্ক

অর্থনীতি

এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) দক্ষিণ, মধ্য ও পশ্চিম এশিয়া বিষয়ক সহ-সভাপতি ইংমিং ইয়াং বাংলাদেশে তার পাঁচ দিনব্যাপী কৌশলগত সফর সম্পন্ন

2026-08-13T19:37:21+00:00
2026-08-13T19:37:21+00:00
 
  বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬,
২৯ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬
অর্থনীতি
প্রতি বছর ১০০ কোটি ডলার সহায়তার রূপরেখা এডিবি'র
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬, ৭:৩৭ পিএম 
এডিবি। ছবি : সংগৃহীত
এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) দক্ষিণ, মধ্য ও পশ্চিম এশিয়া বিষয়ক সহ-সভাপতি ইংমিং ইয়াং বাংলাদেশে তার পাঁচ দিনব্যাপী কৌশলগত সফর সম্পন্ন করেছেন। সফরকালে তিনি এডিবির আগামী কান্ট্রি পার্টনারশিপ স্ট্র্যাটেজি (সিপিএস) প্রণয়ন, প্রধান অর্থনৈতিক সংস্কার ও ‘ইন্টিগ্রেটেড গ্রোথ নেটওয়ার্ক ডেভেলপমেন্ট’ (আইজিএনডি) উদ্যোগ বাস্তবায়নে সরকারের উচ্চপর্যায়ের নীতিনির্ধারকদের সঙ্গে একাধিক নিবিড় বৈঠক করেন।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) এডিবির ঢাকা কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

বাংলাদেশকে বর্তমান প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে থাকা দেশ উল্লেখ করে এডিবি সহ-সভাপতি বলেন, "আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ অর্থনৈতিক সংকট মোকাবিলা, ব্যবসায়িক প্রতিযোগী সক্ষমতা বৃদ্ধি এবং বেসরকারি বিনিয়োগ ত্বরান্বিত করা এখন সময়ের দাবি। সরকারের আইজিএনডি উদ্যোগটি আঞ্চলিক সংযোগ ও উৎপাদনশীলতা বাড়িয়ে দীর্ঘমেয়াদি অর্থনৈতিক প্রবৃদ্ধির ভিত্তি মজবুত করবে।"

গত মে মাসে এডিবি সভাপতি মাসাতো কান্দার ঢাকা সফরের ধারাবাহিকতায় আইজিএনডি উদ্যোগের অধীনে প্রতি বছর ১০০ কোটি ডলারের বেশি আর্থিক সহায়তার একটি রূপরেখা যৌথভাবে চূড়ান্ত করা হয়।


সফরকালে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে বৈঠকে আগামী পাঁচ বছরের এডিবি কৌশলপত্র নিয়ে আলোচনা হয়, যেখানে ব্যাংকিং খাত, মূলধন বাজার, নবায়নযোগ্য জ্বালানি এবং বেসরকারি খাতের মাধ্যমে অর্থনৈতিক বহুমুখীকরণ অগ্রাধিকার পায়।

চট্টগ্রামে আইজিএনডি সংক্রান্ত জাতীয় সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপনকালে চট্টগ্রামকে দেশের প্রধান সামুদ্রিক ও অর্থনৈতিক প্রবেশদ্বার হিসেবে তুলে ধরেন ইংমিং ইয়াং। সফরকালে তিনি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, পরিবেশ মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান এবং প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীরের সঙ্গেও পৃথক বৈঠক করেন।

এছাড়া সফরকালে তিনি চট্টগ্রামে এডিবির অর্থায়নে পরিচালিত কারিগরি শিক্ষা সংক্রান্ত ‘স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম’ এবং অন্যান্য উন্নয়ন সহযোগীদের সাথে বৈঠক করেন। পুরো সফরে তার সঙ্গে যুক্ত ছিলেন এডিবির বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টর কিংসুয়েং ঝাং।

সময়ের আলো/টিকে


  বিষয়:   প্রতি বছর  ১০০ কোটি ডলার  সহায়তা  রূপরেখা  এডিবি  সময়ের আলো 


Loading...
Loading...
অর্থনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: