রাষ্ট্রবিরোধী তৎপরতায় লিপ্ত ঢাবির শিক্ষকদের বিষয়ে তদন্ত কমিটি গঠন

ঢাবি প্রতিনিধি

শিক্ষা

রাষ্ট্রবিরোধী গোপন তৎপরতায় লিপ্ত থাকার অভিযোগ ওঠা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কতিপয় শিক্ষকের বিষয় খতিয়ে দেখতে তিন সদস্যের কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয়

2026-08-13T20:36:52+00:00
2026-08-13T20:36:52+00:00
 
  শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
শনিবার, ৩ অক্টোবর ২০২৬
শিক্ষা
রাষ্ট্রবিরোধী তৎপরতায় লিপ্ত ঢাবির শিক্ষকদের বিষয়ে তদন্ত কমিটি গঠন
ঢাবি প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬, ৮:৩৬ পিএম 
ছবি : সংগৃহীত
রাষ্ট্রবিরোধী গোপন তৎপরতায় লিপ্ত থাকার অভিযোগ ওঠা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কতিপয় শিক্ষকের বিষয় খতিয়ে দেখতে তিন সদস্যের কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালামকে আহ্বায়ক করে গঠিত কমিটির অন্য দুই সদস্য হলেন বিজ্ঞান অনুষদের ডিন ও আইন অনুষদের ডিন।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, কমিটি সংশ্লিষ্ট শিক্ষকদের সার্বিক বিষয় পর্যালোচনা করে করণীয় নির্ধারণ এবং প্রয়োজনীয় সুপারিশ দেবে। ইতোমধ্যে কমিটি তাদের কার্যক্রম শুরু করেছে।


সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদনে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা এবং কার্যক্রম নিষিদ্ধ একটি রাজনৈতিক দলকে সক্রিয় করার লক্ষ্যে দেশের ২২টি বিশ্ববিদ্যালয়ের ৪০৪ জন শিক্ষকের গোপন তৎপরতার অভিযোগ তুলে ধরা হয়। ওই প্রতিবেদনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৯২ জন শিক্ষক এমন তৎপরতায় জড়িত বলে উল্লেখ করা হয়েছিল।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, ওই ৯২ জনের মধ্যে ইতোমধ্যে ৫৮ জন শিক্ষকের নাম শনাক্ত করা হয়েছে। পরবর্তীতে আরও কোনো শিক্ষকের নাম শনাক্ত হলে তাদের বিষয়ও তদন্ত কমিটির আওতায় এনে প্রয়োজনীয় সুপারিশ করা হবে।

সময়ের আলো/আআ
  বিষয়:   গোপন  তৎপরতা  ঢাবি  শিক্ষক  তদন্ত  কমিটি  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: