গাইবান্ধায় সড়ক পার হওয়ার সময় মোটরসাইকেলের ধাক্কায় নারীর মৃত্যু

গাইবান্ধা প্রতিনিধি

সারাদেশ

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় সড়ক পার হওয়ার সময় দ্রুতগতির একটি মোটরসাইকেলের ধাক্কায় আনজুয়ারা বেগম (৩৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার

2026-08-13T21:36:27+00:00
2026-08-13T21:36:27+00:00
 
  বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬,
২৯ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬
সারাদেশ
গাইবান্ধায় সড়ক পার হওয়ার সময় মোটরসাইকেলের ধাক্কায় নারীর মৃত্যু
গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬, ৯:৩৬ পিএম 
প্রতীকী ছবি
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় সড়ক পার হওয়ার সময় দ্রুতগতির একটি মোটরসাইকেলের ধাক্কায় আনজুয়ারা বেগম (৩৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার সাদুল্লাপুর-ভাতগ্রাম সড়কের ভাতগ্রাম ইউনিয়নের টিয়াগাছা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত আনজুয়ারা বেগম ওই সড়ক পার হচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল তাকে সজোরে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।


দুর্ঘটনার পরপরই আশপাশের লোকজন ছুটে এসে মোটরসাইকেলটি জব্দ করেন। তবে এর আগেই চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হন। পরে স্থানীয়দের খবরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধারের পাশাপাশি জব্দকৃত মোটরসাইকেলটি থানায় নিয়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম হাবিবুর রহমান হাবিব জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পলাতক মোটরসাইকেল চালককে গ্রেফতারের অভিযান চলছে বলেও তিনি জানান।

সময়ের আলো/জোই


  বিষয়:   গাইবান্ধায়  সড়ক  মোটরসাইকেল  ধাক্কা  নারীর মৃত্যু  সময়ের আলো 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: