ঢাকায় বইয়ের কাছে ফেরার নতুন ঠিকানা ‘ফ্লোর’

সময়ের আলো ডেস্ক

সাহিত্য

বই, ভাবনা ও পঠন-পাঠনের আনন্দকে মানুষের জীবনের আরও কাছাকাছি পৌঁছে দিতে রাজধানীর ক্রাউন প্লাজা ঢাকা গুলশানের ‘দ্য ডেলি–লবি ক্যাফে'তে আনুষ্ঠানিকভাবে

2026-08-13T22:31:11+00:00
2026-08-13T22:31:11+00:00
 
  বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬,
২৯ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬
সাহিত্য
ঢাকায় বইয়ের কাছে ফেরার নতুন ঠিকানা ‘ফ্লোর’
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬, ১০:৩১ পিএম 
‘ফ্লোর’-এর উদ্বোধনী অনুষ্ঠান। সংগৃহীত ছবি
বই, ভাবনা ও পঠন-পাঠনের আনন্দকে মানুষের জীবনের আরও কাছাকাছি পৌঁছে দিতে রাজধানীর ক্রাউন প্লাজা ঢাকা গুলশানের ‘দ্য ডেলি–লবি ক্যাফে'তে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ‘ফ্লোর’ (ফর লাভ অব রিডিং)। 

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশের খ্যাতনামা লেখক, প্রকাশক, গণমাধ্যমকর্মী এবং আতিথেয়তা খাতের প্রতিনিধিরা। 

ব্যস্ত জীবনের ধকল সামলে পাঠক ও জ্ঞানপিপাসুদের কিছুটা সময় নিরিবিলিতে কাটানোর সুযোগ দিতেই এই উদ্যোগ। নেতৃত্ব, কথাসাহিত্য ও সমকালীন বাংলাদেশের সাহিত্যসহ মোট সাতটি স্বতন্ত্র বিভাগে বাছাই করা বইয়ের সংগ্রহ আছে এখানে। 

ক্যাফেটির অন্যতম প্রধান আকর্ষন হলো, দর্শনার্থীরা পছন্দের খাবার ও কফি উপভোগের পাশাপাশি ক্যাফেতে বসে নিরিবিলিতে বই পড়তে পারবেন। 

ক্রাউন প্লাজা ঢাকা গুলশানের জেনারেল ম্যানেজার কার্থি ভিকে-কে বলেন, ‘আমাদের জীবনের অনেকটা সময় যখন ডিজিটাল পর্দার দখলে, তখন ‘ফ্লোর’ -এর মাধ্যমে আমরা মানুষকে একটু থামার, বই হাতে নিয়ে পড়ার সহজ আনন্দ উপভোগ করার আমন্ত্রণ জানাচ্ছি।’ 

তিনি আরও বলেন, এর মাধ্যমে জায়গাটি শুধু হোটেলের একটি অংশ হিসেবে নয়, বরং নিজস্ব পাঠকসমাজের অংশ হিসেবে গড়ে উঠবে। 

পাঠাভ্যাসের গুরুত্ব তুলে ধরে কবি ও প্রথম আলোর নির্বাহী সম্পাদক সাজ্জাদ শরিফ বলেন, মানুষ ইদানীং বই থেকে দূরে সরে যাওয়ার কারণে বুদ্ধিবৃত্তিক ও সভ্যতাগত ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছে।


তিনি বলেন, বই মানুষের চিন্তা, মনোযোগ, প্রশ্ন ও ভাবনার সীমানাকে বিস্তৃত করতে শেখায়। তাই ‘ফ্লোর’-এর মতো অভিনব পদক্ষেপ জনগণকে পুনরায় বইমুখী করার পাশাপাশি জ্ঞানচর্চায় উৎসাহিত করবে।

প্রসঙ্গত, নতুন পাঠ-পরিসর উদ্বোধনের দিন ক্যাফেটিতে নতুন স্বাদের কফি ও রকমারি ফুড মেনু পরিবেশন করা হয়। অনুষ্ঠান শেষে ওয়েসিস লাউঞ্জে এক বিশেষ হাই-টি আড্ডায় অতিথিরা সাহিত্য, রসনা ও বর্তমান যুগে পাঠাভ্যাসের পরিবর্তনশীল রূপ নিয়ে নিজেদের অভিমত তুলে ধরেন।

সময়ের আলো/জেডি 


  বিষয়:   ঢাকা  বই  নতুন ঠিকানা  ‘ফ্লোর’ 


Loading...
Loading...
সাহিত্য- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: