স্বাস্থ্যবিধি অমান্য করায় ডমিনোজ পিৎজার ৪ আউটলেটের লাইসেন্স স্থগিত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ ও স্বাস্থ্যবিধির একাধিক গুরুত্বপূর্ণ নিয়ম অমান্য করায় ভারতের মহারাষ্ট্রে ‘ডমিনোজ পিৎজা’র ৪টি শাখার ব্যবসায়িক লাইসেন্স স্থগিত করেছে

2026-08-14T08:16:43+00:00
2026-08-14T08:16:43+00:00
 
  রবিবার, ৪ অক্টোবর ২০২৬,
১৯ আশ্বিন ১৪৩৩
রবিবার, ৪ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
স্বাস্থ্যবিধি অমান্য করায় ডমিনোজ পিৎজার ৪ আউটলেটের লাইসেন্স স্থগিত
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬, ৮:১৬ এএম 
স্থগিত হওয়া শাখাগুলোর মধ্যে ৩টিই মুম্বাইয়ের। সংগৃহীত ছবি
খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ ও স্বাস্থ্যবিধির একাধিক গুরুত্বপূর্ণ নিয়ম অমান্য করায় ভারতের মহারাষ্ট্রে ‘ডমিনোজ পিৎজা’র ৪টি শাখার ব্যবসায়িক লাইসেন্স স্থগিত করেছে রাজ্যের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ)। স্থগিত হওয়া শাখাগুলোর মধ্যে ৩টিই মুম্বাইয়ের। ‘জুবিল্যান্ট ফুডওয়ার্কস’ পরিচালিত এসব আউটলেটে সম্প্রতি এক বিশেষ অভিযান চালিয়ে এ প্রশাসনিক সিদ্ধান্ত নেওয়া হয়।

এফডিএ প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, লাইসেন্স স্থগিত হওয়া মুম্বাইয়ের আউটলেট ৩টি হলো— ভিলে পার্লে (পশ্চিম), বোরিভালি (পশ্চিম) এবং আর-সিটি মল ঘাটকোপার (পশ্চিম)। এ ছাড়া সাতারা জেলার কারাদের মালকাপুর আউটলেটটির লাইসেন্সও বাতিল করা হয়েছে। 

গত ১০ জুলাই থেকে ১১ আগস্ট পর্যন্ত মহারাষ্ট্রজুড়ে পরিচালিত এক ঝটিকা পরিদর্শনের পরই এই কড়া পদক্ষেপ নেয় ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন।

এফডিএ’র প্রতিবেদনে আউটলেটগুলোতে বিদ্যমান একাধিক গুরুতর ঘাটতির কথা তুলে ধরা হয়। ভিলে পার্লে আউটলেটে নিরাপদ সুপেয় পানি, বরফ ও খাদ্য সংরক্ষণের তাপমাত্রা মাপার যন্ত্রের অনুপস্থিতির পাশাপাশি হাত ধোয়ার পর্যাপ্ত ব্যবস্থা পাওয়া যায়নি। 

অন্যদিকে, ঘাটকোপার আউটলেটে কীটনাশক নিয়ন্ত্রণ বা পেস্ট কন্ট্রোলের প্রয়োজনীয় নথিপত্র না থাকা, ব্যবহৃত তৈজসপত্রের ‘ফুড-গ্রেড’ সনদের অভাব এবং খাবার ও পানির ল্যাব টেস্টের রেকর্ডে ব্যাপক অসংগতি উন্মোচিত হয়। মালকাপুর আউটলেটে অবকাঠামোগত চরম ত্রুটি, অগোছালো সরঞ্জামাদি ও চরম নোংরা পরিবেশ প্রত্যক্ষ করেন কর্মকর্তারা।


সাতারা জেলার কারাদে অবস্থিত সেফায়ার ফুডসের একটি আউটলেটে ভেজিটেরিয়ান (নিরামিষ) ও নন-ভেজিটেরিয়ান (আমিষ) খাবারের জন্য আলাদা প্রস্তুতি ক্ষেত্র বা ওভেনের ব্যবস্থা ছিল না। একই সাথে ব্যবহৃত সস ও টপিংয়ের মোড়কে উৎপাদন কিংবা মেয়াদোত্তীর্ণের কোনো তারিখ উল্লেখ পাওয়া যায়নি।

রাজ্যজুড়ে খাদ্যের গুণগত মান ও নিরাপত্তা বজায় রাখতে এমন ঝটিকা ও বিশেষ অভিযান সামনের দিনগুলোতেও অব্যাহত থাকবে বলে সতর্ক বার্তা দিয়েছে এফডিএ কর্তৃপক্ষ।

সময়ের আলো/জেডি
  বিষয়:   স্বাস্থ্যবিধি  ডমিনোজ পিৎজা  আউটলেট  লাইসেন্স স্থগিত 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: