গফরগাঁওয়ে বাবা ও প্রতিবেশীর হাতে মেয়ে নির্যাতনের অভিযোগে গ্রেফতার ২

গফরগাঁওয় (ময়মনসিংহ) প্রতিনিধি

সারাদেশ

ময়মনসিংহের গফরগাঁওয়ে সন্তান লাভের আশায় পাগলা মসজিদে যাওয়ার কথা বলে নিজের ১৮ বছর বয়সী মেয়েকে বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ

2026-08-14T11:52:40+00:00
2026-08-14T11:52:40+00:00
 
  শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬,
২৪ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
সারাদেশ
গফরগাঁওয়ে বাবা ও প্রতিবেশীর হাতে মেয়ে নির্যাতনের অভিযোগে গ্রেফতার ২
গফরগাঁওয় (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬, ১১:৫২ এএম 
সংগৃহীত ছবি
ময়মনসিংহের গফরগাঁওয়ে সন্তান লাভের আশায় পাগলা মসজিদে যাওয়ার কথা বলে নিজের ১৮ বছর বয়সী মেয়েকে বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে বাবা ও এক অটোরিকশাচালকের বিরুদ্ধে। এ ঘটনায় বৃহস্পতিবার (১৩ আগস্ট) থানায় মামলা হওয়ার পর পুলিশ অভিযান চালিয়ে দুইজনকে গ্রেফতার করেছে।

গ্রেফতাররা হলেন, মো. ইদ্রিস আলী (৫৬) ও আবুল কালাম (২২)।

মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, ভুক্তভোগী ওই নারীর প্রায় চার বছর আগে বিয়ে হয়। বিয়ের পর থেকে তিনি স্বামীর সঙ্গে গফরগাঁও পৌর শহরের একটি ভাড়া বাসায় বসবাস করছিলেন। দাম্পত্য জীবনে সন্তান না হওয়ায় তিনি দীর্ঘদিন ধরে চিকিৎসা নিচ্ছিলেন।


এর সুযোগ নিয়ে গত ৭ আগস্ট বৃহস্পতিবার বাবা ইদ্রিস আলী মেয়েকে ফোন করে বলেন, কিশোরগঞ্জের পাগলা মসজিদে মানত করলে সন্তান হবে।  এই কথা বলে একটি অটোরিকশা ভাড়া করে মেয়েকে নিয়ে বাড়ি থেকে বের হন। অটোটি চালাচ্ছিলেন প্রতিবেশী আবুল কালাম।

অভিযোগ অনুযায়ী, তারা মসজিদে না গিয়ে সন্ধ্যার পর ইদ্রিস আলীর হাতিখলা গ্রামের নিজ বাড়িতে গিয়ে ওঠেন। রাত ১১টার দিকে সেখানে ইদ্রিস আলী ও আবুল কালাম মিলে ওই নারীকে জোরপূর্বক ধর্ষণ করেন বলে এজাহারে উল্লেখ করা হয়।

নির্যাতনের শিকার হয়ে বৃহস্পতিবার ভূক্তভুগী নারী নিজে বাদী হয়ে গফরগাঁও থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

মামলা পাওয়ার পরপরই গফরগাঁও থানা পুলিশ দ্রুত অভিযান চালায়। অভিযানে হাতিখলা গ্রাম থেকে বাবা ইদ্রিস আলী ও অটোচালক আবুল কালামকে গ্রেফতার করা হয়।

গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান শেখ বলেন, অভিযোগ পাওয়ার পর আমরা দ্রুত ব্যবস্থা নিয়েছি। দুই আসামিকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। তাদের রিমান্ড ও ১৬৪ ধারায় জবানবন্দি নেওয়ার প্রক্রিয়া চলছে। ভুক্তভোগীকে মেডিকেল পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

সময়ের আলো/জোই
  বিষয়:   গফরগাঁও  বাবা  প্রতিবেশী  মেয়ে  নির্যাতন  গ্রেফতার  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: