সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিস্ফোরণে নিহত বেড়ে ৭

চট্টগ্রাম সংবাদদাতা

সারাদেশ

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী শিপইয়ার্ডে বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে দাড়িয়েছে সাতজনে। এ ঘটনায় আরও সাতজন আহত হয়েছেন। এদের মধ্যে কয়েকজনের

2026-08-14T11:56:19+00:00
2026-08-14T15:18:40+00:00
 
  মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬,
১৪ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিস্ফোরণে নিহত বেড়ে ৭
চট্টগ্রাম সংবাদদাতা
প্রকাশ: শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬, ১১:৫৬ এএম  আপডেট: ১৪.০৮.২০২৬ ৩:১৮ পিএম
শিপইয়ার্ডে বিস্ফোরণে নিহতদের স্বজদের আহাজারি। ছবি : সময়ের আলো
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী শিপইয়ার্ডে বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে দাড়িয়েছে সাতজনে। এ ঘটনায় আরও সাতজন আহত হয়েছেন। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে সব শ্রমিকদের নাম-পরিচয় জানা যায়নি।

শুক্রবার (১৪ আগস্ট) সকালে উপজেলার ভাটিয়ারী স্টেশন রোডসংলগ্ন সাগর উপকূলে মো. লোকমানের মালিকানাধীন ফেরদৌস স্টিল নামের জাহাজভাঙা কারখানায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে স্থানীয় চার বাসিন্দার পরিচয় পাওয়া গেছে। তারা হলেন, ভাটিয়ারী এলাকার বাসিন্দা সানি জলদাস (২২), পলাশ জলদাস (২৭) এবং দুই সহোদর মনসুর আলী (৪০) ও নাসির উদ্দিন (৩৮)।


কুমিরা ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আল মামুন বলেন, ফেরদৌস শিপইয়ার্ডে বিস্ফোরণে অনেকে হতাহত হয়েছে। উদ্ধার তৎপরতা চলছে। অনেকে অবস্থা আশঙ্কাজনক। তাদের হাসপাতালে নেওয়া হয়েছে।

সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফখরুল ইসলাম বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বিস্ফোরণের খবর পাওয়ার পর সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) অবহিত করা হয়েছে এবং ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তিনিও কিছুক্ষণের মধ্যে ঘটনাস্থলে যাবেন।

এদিকে ঘটনার বিষয়ে জানতে সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলামের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।


সময়ের আলো/কেএইচ
  বিষয়:   সময়ের আলো  নিহত  সীতাকুণ্ড  শিপইয়ার্ড  বিস্ফোরণ  চট্টগ্রাম 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: