হরমুজে আমিরাতের দুই জাহাজে হামলা, ইরানকে দায়ী করে নিন্দা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

হরমুজ প্রণালি দিয়ে যাওয়ার সময় সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) রাষ্ট্রীয় তেল কোম্পানি এডিএনওসির দুটি জাহাজে হামলার ঘটনা ঘটেছে। তবে এতে

2026-08-14T13:02:40+00:00
2026-08-14T13:03:08+00:00
 
  বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬,
৩০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
হরমুজে আমিরাতের দুই জাহাজে হামলা, ইরানকে দায়ী করে নিন্দা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬, ১:০২ পিএম  আপডেট: ১৪.০৮.২০২৬ ১:০৩ পিএম
ছবি : সংগৃহীত
হরমুজ প্রণালি দিয়ে যাওয়ার সময় সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) রাষ্ট্রীয় তেল কোম্পানি এডিএনওসির দুটি জাহাজে হামলার ঘটনা ঘটেছে। তবে এতে কেউ আহত হননি।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সন্ধ্যায় এ হামলার ঘটনা ঘটে বলে দেশটির সরকারি বার্তা সংস্থা ওয়ামের বরাত দিয়ে জানিয়েছে এডিএনওসি।

এক বিবৃতিতে এডিএনওসি জানায়, হামলার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। জাহাজের নাবিকদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি নৌ চলাচলের স্বাধীনতা ও সামুদ্রিক নিরাপত্তা রক্ষার ওপর গুরুত্ব দিয়েছে প্রতিষ্ঠানটি।

এ ছাড়া গুজব বা যাচাই না করা তথ্য ছড়িয়ে না দিয়ে কেবল সরকারি সূত্র থেকে তথ্য নেওয়ার আহ্বান জানিয়েছে এডিএনওসি।

এদিকে এডিএনওসির দুটি জাহাজে হামলার ঘটনায় ইরানকে দায়ী করে তীব্র নিন্দা জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

মন্ত্রণালয় বলেছে, হরমুজ প্রণালি দিয়ে চলাচলের সময় এডিএনওসির জাহাজে হামলা জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ২৮১৭ নম্বর প্রস্তাবের ‘স্পষ্ট লঙ্ঘন’। ওই প্রস্তাবে নৌ চলাচলের স্বাধীনতার গুরুত্ব তুলে ধরা এবং বাণিজ্যিক জাহাজে হামলা ও আন্তর্জাতিক নৌপথে বাধা দেওয়ার বিরোধিতা করা হয়েছে।

বাণিজ্যিক জাহাজে হামলা এবং অর্থনৈতিক চাপ বা জবরদস্তির হাতিয়ার হিসেবে হরমুজ প্রণালিকে ব্যবহার আঞ্চলিক স্থিতিশীলতা, মানুষের নিরাপত্তা ও বৈশ্বিক জ্বালানি নিরাপত্তার জন্য সরাসরি হুমকি বলেও উল্লেখ করেছে ইউএই।


সময়ের আলো/কেএইচ
  বিষয়:   সমেয়র আলো  ইরান  হরমুজ  হামলা  যুক্তরাষ্ট্র  আমিরাত 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: