ভিক্ষুকের ঝুলিতে মিলল ৫৬ লাখ টাকা!

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

জর্ডানের রাজধানী আম্মানে এক ভিক্ষুক নারীর কাছ থেকে নগদ প্রায় ৪৬ হাজার ৬০০ মার্কিন ডলার উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। বাংলাদেশি

2026-08-14T17:42:08+00:00
2026-08-14T22:01:39+00:00
 
  বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬,
১৫ আশ্বিন ১৪৩৩
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক
ভিক্ষুকের ঝুলিতে মিলল ৫৬ লাখ টাকা!
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬, ৫:৪২ পিএম  আপডেট: ১৪.০৮.২০২৬ ১০:০১ পিএম
প্রতীকী ছবি
জর্ডানের রাজধানী আম্মানে এক ভিক্ষুক নারীর কাছ থেকে নগদ প্রায় ৪৬ হাজার ৬০০ মার্কিন ডলার উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৫৬ লাখ টাকার বেশি।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) গালফ নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের ভিক্ষা-বিরোধী টিম ও জননিরাপত্তা অধিদফতরের যৌথ অভিযানে আম্মানের ডাউনটাউন এলাকা থেকে ওই নারীকে আটক করার সময় এই অর্থ উদ্ধার করা হয়।

প্রতিবেদনে বলা হয়, ওই নারী রাস্তায় ভিক্ষা করে পাওয়া জর্ডানিয়ান দিনার বিভিন্ন বিদেশি মুদ্রায় রূপান্তর করতেন। পুলিশের অনুসন্ধানে আরও উঠে এসেছে, এর আগেও ভিক্ষাবৃত্তির অভিযোগে তিনি আটক হয়েছিলেন। অসুস্থতার ভান এবং নানা ধরনের অভাবের গল্প বলে মানুষের সহানুভূতি কাজে লাগিয়ে অর্থ সংগ্রহ করতেন তিনি।


আটকের পর ওই নারীকে বিচারিক আদালতে সোপর্দ করা হয়েছে।

ঘটনার পর জর্ডান কর্তৃপক্ষ নাগরিকদের সতর্ক করে জানিয়েছে, রাস্তায় সরাসরি ভিক্ষুকদের অর্থ না দিয়ে নিবন্ধিত ও বৈধ দাতব্য প্রতিষ্ঠানের মাধ্যমে সহায়তা করা উচিত।

সূত্র: গালফ নিউজ


সময়ের আলো/এমকে
  বিষয়:   ভিক্ষুক  জর্ডান  সময়ের আলো  লাখ টাকা 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: