আমিরাতে বাংলাদেশি ব্যবসায়ীর মৃত্যু

ইউএই সংবাদদাতা

প্রবাস

সংযুক্ত আরব আমিরাতে চিকিৎসাধীন অবস্থায় মুহাম্মদ রিদুয়ান তালুকদার (৪৭) নামে এক বাংলাদেশি প্রবাসী ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট) ভোরে

2026-08-14T19:33:48+00:00
2026-08-14T19:33:48+00:00
 
  রবিবার, ৪ অক্টোবর ২০২৬,
১৯ আশ্বিন ১৪৩৩
রবিবার, ৪ অক্টোবর ২০২৬
প্রবাস
আমিরাতে বাংলাদেশি ব্যবসায়ীর মৃত্যু
ইউএই সংবাদদাতা
প্রকাশ: শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬, ৭:৩৩ পিএম 
মুহাম্মদ রিদুয়ান তালুকদার। ছবি : সংগৃহীত
সংযুক্ত আরব আমিরাতে চিকিৎসাধীন অবস্থায় মুহাম্মদ রিদুয়ান তালুকদার (৪৭) নামে এক বাংলাদেশি প্রবাসী ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট) ভোরে দুবাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহত রিদুয়ান চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলার বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে শারজাহতে গাড়ির স্পেয়ার পার্টসের ব্যবসা করতেন। 

জানা গেছে, ২৮ জুলাই রাতে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে থাকা অবস্থায় হঠাৎ ব্রেইন স্ট্রোক করেন তিনি। পরে দ্রুত তাকে দুবাইয়ের একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) প্রায় দুই সপ্তাহ চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার ভোরে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।


তার মৃত্যুর খবরে হাটহাজারীতে নিজ এলাকায় এবং আমিরাতে বসবাসরত বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। প্রবাসী বাংলাদেশিরা তার রুহের মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। 

তার মরদেহ দেশে পাঠানোর জন্য প্রয়োজনীয় আইনি ও প্রাতিষ্ঠানিক প্রক্রিয়া চলছে বলেও জানা গেছে।

সময়ের আলো/আতা
  বিষয়:   আরব আমিরাত  বাংলাদেশি  ব্যবসায়ীর মৃত্যু  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
প্রবাস- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: