সাতক্ষীরায় নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

সাতক্ষীরা প্রতিনিধি

সারাদেশ

১৫ আগস্টে নিহত বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান ও তার পরিবারের সদস্যদের স্মরণে সাতক্ষীরায় ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ ছাত্রলীগ। শুক্রবার (১৪

2026-08-14T19:58:01+00:00
2026-08-14T20:39:54+00:00
 
  বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬,
১৫ আশ্বিন ১৪৩৩
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
সাতক্ষীরায় নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬, ৭:৫৮ পিএম  আপডেট: ১৪.০৮.২০২৬ ৮:৩৯ পিএম
সাতক্ষীরায় ছাত্রলীগের ঝটিকা মিছিল। ছবি : সংগৃহীত
১৫ আগস্টে নিহত বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান ও তার পরিবারের সদস্যদের স্মরণে সাতক্ষীরায় ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ ছাত্রলীগ। শুক্রবার (১৪ আগস্ট) দুপুরে সাতক্ষীরা বাইপাস সড়ক এলাকায় এই মিছিলটি অনুষ্ঠিত হয়। মিছিলটির নেতৃত্বে ছিলেন ছাত্রলীগ নেতা মৃণাল মন্ডল।

প্রত্যক্ষদর্শীসূত্রে জানা যায়, দুপুরে বাইপাস সড়ক এলাকা থেকে হঠাৎ করে ছাত্রলীগের নেতাকর্মীরা একত্রিত হয়ে একটি মিছিল বের করেন। মিছিলে তারা ১৫ আগস্ট ও শেখ হাসিনার প্রত্যাবর্তন সম্পর্কিত বিভিন্ন স্লোগান দেয়। মিছিলে অংশগ্রহণকারীদের বেশিরভাগের মুখেই ছিল মাস্ক পরা।  মিছিলটি সড়ক ধরে কিছু দূর অগ্রসর হওয়ার পর শেষ হয়ে যায়।


এ বিষয়ে সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার মো. আমিনুর রহমান জানান, বিষয়টি সম্পর্কে তিনি অবগত নন। তবে সংশ্লিষ্ট থানার ওসিকে নির্দেশ দেয়া হয়েছে। খোঁজ নিয়ে এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ঘটনার পর থেকে জেলা বাইপাস সড়ক ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি বৃদ্ধি করা হয়েছে বলেও জানান তিনি।

সময়ের আলো/আতা
  বিষয়:   সাতক্ষীরা  ছাত্রলীগ  আওয়ামী লীগ  মিছিল  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: