সংস্কার বাস্তবায়ন না হলে সরকারকে ক্ষমতায় থাকতে দেব না

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

সরকার যদি গণভোটের গণরায় বাস্তবায়ন না করে, আমরা এই সরকারকে ক্ষমতায় থাকতে দেব না বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)

2026-08-14T21:30:22+00:00
2026-08-14T21:30:22+00:00
 
  শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬,
৩০ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬
রাজনীতি
নাহিদ ইসলাম
সংস্কার বাস্তবায়ন না হলে সরকারকে ক্ষমতায় থাকতে দেব না
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬, ৯:৩০ পিএম 
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। সংগৃহীত ছবি
সরকার যদি গণভোটের গণরায় বাস্তবায়ন না করে, আমরা এই সরকারকে ক্ষমতায় থাকতে দেব না বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, আমরা দেশের পরিবর্তন ও সংস্কারের জন্যই গণ-অভ্যুত্থানে অংশ নিয়েছিলাম। আমরা আপনাদের বলেছিলাম— গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিন। হ্যাঁ ভোট দিলে দেশের সংস্কার হবে, পুলিশ, বিচার ব্যবস্থা, স্থানীয় সরকার ও গণমাধ্যমের সংস্কার হবে। 

শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে রাজধানীর যাত্রাবাড়িতে ‘গণভোটের রায় বাস্তবায়ন, তেল, গ্যাস, বিদ্যুৎসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, আইন-শৃঙ্খলা বাহিনীর চরম অবনতি, চাঁদাবাজির দখলদার ও বিরোধী দলের ওপর দমন-পীড়ন’ বন্ধের দাবিতে গণ সমাবেশে তিনি এসব কথা বলেন। 

এই সরকার যদি গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে না পারে, গ্যাসের দাম না কমায়— তবে তো কলকারখানা ও ব্যবসা-বাণিজ্য বন্ধ হয়ে যাবে মন্তব্য করে নাহিদ ইসলাম বলেন, এমনিতেই চাঁদাবাজির কারণে কেউ ব্যবসা করতে পারছে না। সরকার যদি এসব পরিস্থিতির উন্নতি করতে না পারে, তবে আমরা তাদের ক্ষমতায় থাকতে দেব না।


তিনি আরও বলেন, আপনাদের ভোট দিয়ে ক্ষমতায় বসানো হয়েছে লুটপাট করার জন্য নয়; বরং জনগণের নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ নিশ্চিত করার জন্য। আপনারা ক্ষমতায় বসে থাকবেন আর আপনাদের সন্তানরা লুটপাট ও বিভিন্ন মন্ত্রণালয়ে টেন্ডারবাজি করবে—এমনটা হলে জনগণ আপনাদের ক্ষমতায় টিকিয়ে রাখবে না।

নাহিদ ইসলাম বলেন, নগরবাসী এখনো ধৈর্যের পরীক্ষা দিচ্ছে। যাত্রাবাড়ীতে বিদ্যুৎ থাকে না, গ্যাস থাকে না। অথচ আমরা জানি, যাত্রাবাড়ী গণ-অভ্যুত্থানের অন্যতম ‘হটস্পট’ ছিল। আজকে মঞ্চে আমাদের শহিদ পরিবারের সদস্যরা বসে রয়েছেন। এখানে জুলাই অভ্যুত্থানের যোদ্ধারা, যারা পঙ্গুত্ব বরণ করেছেন কিংবা চোখ হারিয়েছেন, তারা বসে আছেন। মাদরাসার ছাত্র ও অন্যান্য ভাইয়েরা এসেছেন। আপনারা অভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন।

আপনাদের ভূমিকার কারণেই এই অভ্যুত্থান সংঘটিত ও সফল হয়েছে। কিন্তু সেই অপরাধের বিচার আমরা এখনো পাইনি। অন্তর্বর্তী সরকারের আমলে যেটুকু কাজ হয়েছিল, বিচার ততটুকুই থেমে আছে; এরপর এই সরকার দৃশ্যমান কোনো অগ্রগতি করতে পারেনি। গণসমাবেশে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।


সময়ের আলো/ইউএমএইচ


  বিষয়:   নাহিদ ইসলাম  গণভোট 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: