উচ্চশিক্ষার জন্য কেন বেছে নেবেন দক্ষিণ কোরিয়া?

সময়ের আলো ডেস্ক

শিক্ষা

অনেকেরই বিদেশে উচ্চশিক্ষা গ্রহণের স্বপ্ন থাকে। কিন্তু, বেশিরভাগ ক্ষেত্রেই তা ব্যয়বহুল হওয়ায়, অনেক মধ্যবিত্ত পরিবারের সন্তানদের স্বপ্ন অধরা থেকে যায়।

2026-08-15T11:38:30+00:00
2026-08-15T16:58:15+00:00
 
  রবিবার, ৪ অক্টোবর ২০২৬,
১৯ আশ্বিন ১৪৩৩
রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিক্ষা
উচ্চশিক্ষার জন্য কেন বেছে নেবেন দক্ষিণ কোরিয়া?
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৫ আগস্ট, ২০২৬, ১১:৩৮ এএম  আপডেট: ১৫.০৮.২০২৬ ৪:৫৮ পিএম
তুলনামূলক কম টিউশন ফি ও স্কলারশিপের সুযোগ পেতে বেছে নিন দক্ষিণ কোরিয়া। ছবি : প্রতীকী
অনেকেরই বিদেশে উচ্চশিক্ষা গ্রহণের স্বপ্ন থাকে। কিন্তু, বেশিরভাগ ক্ষেত্রেই তা ব্যয়বহুল হওয়ায়, অনেক মধ্যবিত্ত পরিবারের সন্তানদের স্বপ্ন অধরা থেকে যায়। তুলনামূলক কম টিউশন ফি, স্কলারশিপের সুযোগ এবং পড়াশোনার পাশাপাশি কাজের সম্ভাবনার জন্য তাই বেছে নিতে পারেন দক্ষিণ কোরিয়াকে। বিশেষ করে যারা ব্যাচেলর পর্যায়ে পড়তে চান বা ভবিষ্যতে অন্য উন্নত দেশে যাওয়ার পরিকল্পনা আছে- তাদের জন্য কোরিয়া হতে পারে ভালো একটি অপশন।

কম টিউশন ফি ও স্কলারশিপ
অন্যান্য উন্নত দেশের তুলনায় কোরিয়ায় টিউশন ফি তুলনামূলক কম। ভালো ফলাফল থাকলে বিভিন্ন স্কলারশিপের মাধ্যমে এমনকি ১০০% পর্যন্ত টিউশন মওকুফের সুযোগও পাওয়া যায়।

আয়-ব্যয়ের ভারসাম্য
এখানে নিয়ম মেনে পার্ট-টাইম কাজ করে নিজের দৈনন্দিন খরচের একটি বড় অংশ বহন করা সম্ভব। পরিকল্পিতভাবে চললে সঞ্চয়ও করা যায়।


ভালো মিনিমাম ওয়েজ
কোরিয়ায় ঘণ্টাপ্রতি ন্যূনতম মজুরি ১০ হাজার ৭০০ ওন (প্রায় ৮৬০ টাকা)। ফলে, শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি কাজ করে ভালো আয়ও করতে পারেন।

অন্য দেশে যাওয়ার সুযোগ
কোরিয়ায় পড়াশোনা বা কাজের অভিজ্ঞতা ভবিষ্যতে জার্মানি, লিথুয়ানিয়া কিংবা অন্যান্য উন্নত দেশে উচ্চশিক্ষা বা কর্মসংস্থানের জন্য কাজে লাগতে পারে।

উন্নত প্রযুক্তি ও জীবনযাত্রা
দ্রুতগতির ইন্টারনেট, উন্নত অবকাঠামো, নিরাপত্তা এবং আধুনিক ল্যাবরেটরির কারণে বিশেষ করে ইঞ্জিনিয়ারিং ও রিসার্চের শিক্ষার্থীদের জন্য কোরিয়া বেশ আকর্ষণীয়।

শৃঙ্খলা ও পরিশ্রমের অভ্যাস
পড়াশোনা, কাজ ও ব্যক্তিগত জীবন একসঙ্গে সামলাতে গিয়ে সময় ও অর্থ ব্যবস্থাপনা শেখা যায়। এই অভিজ্ঞতা ভবিষ্যতের যেকোনও চ্যালেঞ্জ মোকাবিলায় কাজে দেবে।

পরিচ্ছন্ন ও নিয়মতান্ত্রিক পরিবেশ
কোরিয়ার পরিচ্ছন্নতা, সামাজিক শৃঙ্খলা ও নিয়ম মেনে চলার সংস্কৃতি একজন শিক্ষার্থীকে আরও দায়িত্বশীল ও স্বনির্ভর হতে সহযোগিতা করে।

তবে কোরিয়া যাওয়ার আগে সঠিক তথ্য জানুন এবং প্রতারণামূলক বা অবৈধ পথে যাওয়া থেকে বিরত থাকুন।

সময়ের আলো/মহু
  বিষয়:   উচ্চশিক্ষা  দক্ষিণ কোরিয়া  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: