অটোরিকশার চার্জার খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কাঠমিস্ত্রির মৃত্যু

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

সারাদেশ

টাঙ্গাইলের সখীপুরে নিজ বাড়িতে ছেলের ব্যাটারিচালিত অটোরিকশার চার্জার খুলতে দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট কাঠমিস্ত্রি বাবা শাহআলমের (৫৫) মৃত্যু হয়েছে। শনিবার (১৫

2026-08-15T11:52:40+00:00
2026-08-15T17:23:31+00:00
 
  রবিবার, ৪ অক্টোবর ২০২৬,
১৯ আশ্বিন ১৪৩৩
রবিবার, ৪ অক্টোবর ২০২৬
সারাদেশ
অটোরিকশার চার্জার খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কাঠমিস্ত্রির মৃত্যু
সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৫ আগস্ট, ২০২৬, ১১:৫২ এএম  আপডেট: ১৫.০৮.২০২৬ ৫:২৩ পিএম
প্রতীকী ছবি
টাঙ্গাইলের সখীপুরে নিজ বাড়িতে ছেলের ব্যাটারিচালিত অটোরিকশার চার্জার খুলতে দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট কাঠমিস্ত্রি বাবা শাহআলমের (৫৫) মৃত্যু হয়েছে। শনিবার (১৫ আগস্ট) সকাল আনুমানিক ৮টার দিকে উপজেলার কুতুবপুর উত্তর ই চামারী গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত শাহআলম ওই গ্রামের বুজরত আলীর ছেলে।

​স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, শনিবার সকালে শাহআলম তার ছেলে সজীব আহমেদের ব্যাটারিচালিত অটোরিকশার চার্জারের লাইন খুলতে যান। এ সময় অসাবধানতাবশত তিনি বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন। পরবর্তীতে পরিবারের লোকজন তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে দ্রুত সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে পৌঁছানোর পর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


​ঘটনার সত্যতা নিশ্চিত করে নিহতের ছেলে সজীব আহমেদ বলেন, আমার অটোরিকশার চার্জার খুলতেই বাবা বিদ্যুৎস্পৃষ্ট হন। এ ঘটনায় নিহতের পরিবার ও স্বজনদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

সময়ের আলো/জোই
  বিষয়:   সখীপুর  অটোরিকশা  চার্জার  বিদ্যুৎস্পৃষ্ট  মৃত্যু  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: