বাংলাবান্ধা-ফুলবাড়ি বন্দরে পণ্যবাহী ট্রাক চলাচল বন্ধ

পঞ্চগড় প্রতিনিধি

সারাদেশ

ভারতের ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে শনিবার (১৫ আগস্ট) পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে সব ধরনের আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে। ভারতের ফুলবাড়ি

2026-08-15T12:38:08+00:00
2026-08-15T12:38:08+00:00
 
  মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬,
১৪ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
ভারতের ৮০তম স্বাধীনতা দিবস
বাংলাবান্ধা-ফুলবাড়ি বন্দরে পণ্যবাহী ট্রাক চলাচল বন্ধ
পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৫ আগস্ট, ২০২৬, ১২:৩৮ পিএম 
পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর। ছবি : সময়ের আলো
ভারতের ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে শনিবার (১৫ আগস্ট) পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে সব ধরনের আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে। ভারতের ফুলবাড়ি স্থলবন্দর এলাকায় সরকারি ছুটি থাকায় দুই দেশের ব্যবসায়ীদের সিদ্ধান্তে একদিনের জন্য বাণিজ্যিক কার্যক্রম স্থগিত রাখা হয়েছে।

শুক্রবার (১৪ আগস্ট) রাতে বাংলাবান্ধা স্থলবন্দরের উদ্ভিদ সঙ্গনিরোধ কেন্দ্রের অফিস সহকারী জিল্লুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

বন্দর সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে সে দেশে জাতীয় ছুটি থাকায় শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত পাথরসহ সব ধরনের পণ্যবাহী ট্রাকের যাতায়াত বন্ধ থাকবে। তবে বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকলেও বাংলাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক থাকবে।


আমদানি-রফতানি কারক গ্রুপ ও সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন জানায়, একদিনের ছুটিশেষে আগামীকাল রোববার (১৬ আগস্ট) সকাল থেকে পুনরায় বন্দরের বাণিজ্যিক কার্যক্রম স্বাভাবিকভাবে শুরু হবে।

ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে প্রতি বছরই এই স্থলবন্দর দিয়ে সীমিত সময়ের জন্য বা একদিনের জন্য বাণিজ্যিক লেনদেন বন্ধ রাখা হয়।

সময়ের আলো/জোই
  বিষয়:   বাংলাবান্ধা  ফুলবাড়ি  বন্দর  পণ্যবাহী ট্রাক. চলাচল বন্ধ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: