ডেঙ্গু মশার বিস্তার রোধে কালিকৈরে পরিচ্ছন্নতা অভিযান শুরু

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

সারাদেশ

গাজীপুরের কালিয়াকৈরে ডেঙ্গু মশার বংশবিস্তার রোধ এবং শহরকে পরিচ্ছন্ন রাখতে সমন্বিত উদ্যোগ গ্রহণ করেছে উপজেলা প্রশাসন ও পৌর যুবদল নেতাকর্মীরা।

2026-08-15T13:04:48+00:00
2026-08-15T13:15:00+00:00
 
  রবিবার, ৪ অক্টোবর ২০২৬,
১৯ আশ্বিন ১৪৩৩
রবিবার, ৪ অক্টোবর ২০২৬
সারাদেশ
ডেঙ্গু মশার বিস্তার রোধে কালিকৈরে পরিচ্ছন্নতা অভিযান শুরু
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৫ আগস্ট, ২০২৬, ১:০৪ পিএম  আপডেট: ১৫.০৮.২০২৬ ১:১৫ পিএম
ডেঙ্গু মশার বংশবিস্তার প্রতিরোধে শহরকে পরিচ্ছন্নতা শুরু। ছবি : সময়ের আলো
গাজীপুরের কালিয়াকৈরে ডেঙ্গু মশার বংশবিস্তার রোধ এবং শহরকে পরিচ্ছন্ন রাখতে সমন্বিত উদ্যোগ গ্রহণ করেছে উপজেলা প্রশাসন ও পৌর যুবদল নেতাকর্মীরা। শনিবার (১৫ আগস্ট) দিনব্যাপী উপজেলা চত্বরে থেকে শুরু করে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, ড্রেন এবং ঘনবসতিপূর্ণ এলাকায় বর্জ্য অপসারণ অভিযান পরিচালনা করা হয়।

জানা গেছে, শনিবার দিনব্যাপী উপজেলা চত্বরে থেকে শুরু করে পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে জমে থাকা নালা-নর্দমা পরিষ্কার, পচনশীল ময়লা-আবর্জনা অপসারণ কার্যক্রম শুরু করে উপজেলা প্রশাসন ও পৌর যুব দলের নেতাকর্মীরা। একই সঙ্গে হাট-বাজার ও বাণিজ্যিক এলাকাগুলোতে পরিষ্কার-পরিচ্ছন্নতা জোরদার করা হয়েছে।

​উপজেলা প্রশাসন ও বিএনপি ও পৌর যুবদলের নেতাকর্মীরা জানান, বর্ষা মৌসুমে এডিস মশার বিস্তার রোধে কালিয়াকৈরের ড্রেনেজ ব্যবস্থা সচল রাখার পাশাপাশি স্থায়ীভাবে পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। এর আগেও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার পরিচ্ছন্নতা কাজ করা হয়েছে।


​অভিযান চলাকালে সাধারণ মানুষকেও নিজস্ব আঙিনা, বাসার ছাদ পরিষ্কার রাখার প্রতি আহ্বান জানানো হয়। ডাবের খোসা, টায়ার, প্লাস্টিকের বোতল বা পাত্রে যেন কোনোভাবেই তিন দিনের বেশি পানি জমে না থাকে, সে বিষয়ে মাইকিংয়ের মাধ্যমে সচেতনতামূলক প্রচারও চালানো করা হবে। জনস্বার্থে এই পরিচ্ছন্নতা অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে বলে নিশ্চিত করেছেন যৌথ পরিদর্শনের দায়িত্বে থাকা কর্মকর্তারা।

পৌর যুবদল নেতা সদস্য সচিব আমজাদ হোসেন জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে ও গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মজিবুর রহমানের দিক নির্দেশনায় শনিবার সকাল থেকে পরিষ্কার পরিচ্ছন্নতার কার্যক্রম চলছে। পৌর যুবদলের প্রতিটি নেতাকর্মীরা নিজ নিজ উদ্যোগ এ কাজে অংশ নিয়েছেন। এ ধারা অব্যাহত থাকবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এএইচএম ফখরুল হোসাইন জানান, পৌরসভা এবং উপজেলার বিভিন্ন মহল্লা পাড়ায় পরিষ্কার-পরিচ্ছন্নতার কার্যক্রম চালানো হবে। যাতে করে ডেঙ্গু মশলার লাভা সৃষ্টি না হতে পারে। এ পরিষ্কার পরিচ্ছন্নতার কার্যক্রম অব্যাহত থাকবে।

সময়ের আলো/জোই
  বিষয়:   ডেঙ্গু মশা  বংশবিস্তার প্রতিরোধ  শহর  পরিচ্ছন্ন  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: